গঠিত তদন্ত কমিটি নিয়ে তোপের মুখে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক : ‘অনিয়ম’ তদন্তে গঠিত কমিটি নিয়ে তোপের মুখে পড়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে স্টেকহোল্ডারদের তোপের মুখে পড়ে সংস্থাটি।
শেয়ারবাজারে গত ১৫ বছরে সংঘটিত ‘অনিয়ম’ খতিয়ে দেখার জন্য গঠিত তদন্ত কমিটির বিষয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে। বিশেষ করে কমিটির দু’জন সদস্যের শেয়ারবাজারের মধ্যবর্তী প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় স্টেকহোল্ডারদের মধ্যে চলছে নানামুখী আলোচনা।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নে বিএসইসি চেয়ারম্যান স্বার্থের সংঘাত সংক্রান্ত অভিযোগ খন্ডানোর মতো সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে না পেরে নানাভাবে বিষয়টি এড়িয়ে যান। তবে কমিটির চেয়ারম্যান জিয়া ইউ আহমেদ ও অন্যতম সদস্য ইয়াওয়ার সায়িদ জোরালোভাবে দাবি করেন, তারা মধ্যবর্তী প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকলেও তদন্তে তার কোনো প্রভাব পড়বে না। তারা নির্মোহভাবে তাদের তদন্ত কাজ পরিচালনা করবেন এবং একটি বস্তুনিষ্ট রিপোর্ট কমিশনের কাছে জমা দিতে সক্ষম হবেন।
এর আগে গত রোববার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসির জরুরি কমিশন সভায় যুক্তরাষ্ট্রের টেরা রিসোর্সেস ইন্টারন্যাশনালের এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়া ইউ আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- আর্থিক খাত বিশেষজ্ঞ ও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশের কর্ণধার ইয়াওয়ার সাইদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মোঃ শফিকুর রহমান, ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার মোঃ জিশান হায়দার এবং বিএসইসির নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম।
কমিটিকে ১২টি ইস্যু সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো গ্রিন সুকুক আল ইসতিনা, আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বসুন্ধরা গ্রুপের কোম্পানি এবিজি লিমিটেডকে কৌশলগত বিনিয়োগকারী মনোনীত করা; বেস্ট হোল্ডিংস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, একমি পেস্টিসাইডস ও রিং শাইন টেক্সটাইলের আইপিও, ফরচুন সুজের প্রাইভেট প্লেসমেন্ট, আইপিও ও শেয়ার মূল্যের কারসাজি, আল আমিন কেমিক্যাল, কোয়েস্ট বিডি (সাবেক পদ্মা প্রিন্টার্স) ও এমারেল্ড অয়েলের শেয়ার ইস্যু সংক্রান্ত অনিয়ম।
শেয়ারবাজারে সংঘটিত অনিয়ম-দুর্নীতির তদন্তে কমিটি গঠনকে বাজার সংশ্লিষ্টরা স্বাগত জানালেও কমিটির দু’জন সদস্যের বিষয়ে তারা আপত্তি তুলেছেন। তারা হচ্ছেন- কমিটির চেয়ারম্যান জিয়া ইউ আহমেদ ও সদস্য ইয়াওয়ার সায়িদ। জিয়া ইউ আহমেদ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান। আর ই্য়াওয়ার সায়িদ হচ্ছেন সম্পদ ব্যবস্থাপনা এইমস অব বাংলাদেশ এর কর্ণধার।
সাংবাদিকরা বলেন, জিয়া ইউ আহমেদ ও সদস্য ইয়াওয়ার সায়িদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তারা যথেষ্ট অভিজ্ঞ এবং দক্ষ। কিন্তু তারা নিয়ন্ত্রক সংস্থার লাইসেন্সধারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। দুটি প্রতিষ্ঠানেরই একাধিক মিউচুয়াল ফান্ড স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। আবার বাজারেও এসব প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে। তাই এ ক্ষেত্রে স্বার্থের সংঘাতের আশংকা আছে। নানা অনিয়মের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার কোনো অসাধু কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তারা তা প্রকাশ করার সাহস দেখাতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ উঠবে। এসব কারণে কমিটির গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে।
এ সময় একজন সাংবাদিক উদাহরণ হিসেবে একটি বিষয় তুলে ধরে বলেন, কয়েক বছর আগে একটি এএমসির (এলআর গ্লোবাল) দুটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছিল জিয়া ইউ আহমেদের কোম্পানি ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট। মেয়াদি ফান্ড দুটির অবসায়ন সংক্রান্ত জটিলতা আদালত পর্যন্ত গড়ায়। এতে ভিআইপিবি একটি পক্ষ ছিল। বিএসইসি কোয়েস্ট বিডি নামে যে কোম্পানির অনিয়ম তদন্ত করার দায়িত্ব দিয়েছে কমিটিকে, সেই কোয়েস্ট বিডি মূলত এলআর গ্লোবাল অধিগ্রহণ করেছে। এ অবস্থায় কোয়েস্ট বিডিকেন্দ্রীক অনিয়মে এলআর গ্লোবালের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তারা অভিযোগ করতে পারে, জিয়া ইউ আহমেদ পুরনো শোধ নেওয়ার জন্য তাদেরকে দোষী দেখাচ্ছেন।
অন্যদিকে ফরচুন সুজে এইমসের দুটি ফান্ডের উল্লেখযোগ্য বিনিয়োগ ছিল। ওই বিনিয়োগ থেকে তারা বিপুল মুনাফা করেছে। এই কোম্পানিটির মূল্য কারসাজি খতিয়ে দেখার কথাও বলা হয়েছে তদন্ত কমিটিকে। এইমস নিজেরাই যখন এমন বিনিয়োগ থেকে লাভবান, সেখানে ইয়াওয়ার সায়িদ যতই নিরপেক্ষ অবস্থান নিয়ে কাজ করুন না কেন, মানুষের মনে কিন্তু নানা প্রশ্ন উঠবেই।
এছাড়া এইমসের ফান্ড বেক্সিমকোর সুকুকেও বিনিয়োগ করা হয়েছে। এই সুকুক ইস্যুতেও বড় ধরনের অনিয়ম হয়েছে বলে আভিযোগ আছে, যা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে। যে সিকিউরিটিজকে (সুকুক) বিনিয়োগ অনুকূল মনে করে বিনিয়োগ করা হয়েছে, সেটির অনিয়ম খুঁজতে যাওয়ার বিষয়টিও বেশ খাপছাড়া মনে হবে।
বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এসব প্রশ্নের জবাবে বলেন, বিষয়টিকে এভাবে সরলীকরণ করা ঠিক নয়। কমিটিতে বেশ কয়েকজন সদস্য আছেন। তাই কোনো বিষয়ে কারো রিজার্ভেশন থাকলে, তিনি সেটি এড়িয়ে যাবেন।
এদিকে স্বার্থের সংঘাত সংক্রান্ত প্রশ্নের জবাবে তদন্ত কমিটির সদস্য ইয়াওয়ার সায়িদ বলেন, গত ৪০ বছরে শেয়ারবাজারের সকল ক্ষেত্রে কাজ করার আভিজ্ঞতা রয়েছে তার। তাই এমন একটি তদন্ত কাজ করার যোগ্যতা আছে। কোথায় তার প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা আছে, তা না দেখে তিনি যোগ্যতার সঙ্গে ও নিরপেক্ষভাবে তদন্তের কাজটি করতে পারছেন কি না, সেটি দেখা উচিত।
এস/
পাঠকের মতামত:
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী যাত্রা শুরু, ভাষা শিক্ষায় সরকার
- কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: মনোনয়ন দৌড়ে চাপে জাহাঙ্গীর মোল্লা
- রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- গোপালগঞ্জকে হাতে নয় এ যেন ভাতে মারার কৌশল
- জামিন পেয়ে যা বললেন মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই বাবা
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১৩ বছর বয়সের লিওনেল মেসির স্কুলের মার্কশিট ভাইরাল
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- নগদ ডলার বিক্রির সর্বোচ্চ দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
- আ.লীগের অনুষ্ঠানে গিয়ে যা বললেন হ্যারি কে টমাস
- সবাইকে ঘোল খাইয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা
- দেখে ফেলায় শিক্ষক পরিবারে একে একে চারজনকে হত্যা
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- টিসিবির কর্মকর্তা আবুল হাসনাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
- সহিংসতার ধাক্কায় গোপালগঞ্জে প্রায় বন্ধ মোবাইল ব্যাংকিং
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা
- ডিভিডেন্ডের টাকা স্থানান্তর হয়নি, নগদ লেনদেনেও বিধি লঙ্ঘন অ্যাডভেন্ট ফার্মার
- পাওনা আদায়ে আইনি জটিলতা, শ্রমিক তহবিলেও অনিয়ম ইনডেক্স অ্যাগ্রোর
- সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে ১৩টি আপত্তি
- সরকারি প্রকল্প কমায় রাজস্বে ধাক্কা, লোকসান বেড়েছে বিবিএস ক্যাবলসের
- বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ২৬ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন বিপাকে সালতা ক্যাপিটাল, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন চায় বিএসইসি
- বিএসইসির সিদ্ধান্তে স্বস্তি মিলল না খায়রুল বাশারের
- স্বামীর ভালোবাসার দৃশ্যে আপ্লুত নেটিজেনরা
- উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের দিতে হবে পরিবারের ৩০ ধরনের তথ্য
- ‘ফাঁসির কাষ্ঠে ঝোলাতে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত’
- ‘শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে’, নতুন ঘোষণা আজহারির
- প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ২৩ জনকে জাতীয় সম্মাননা
- ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
- বড়দিন ও শীতকালীন অবকাশে মিলছে দীর্ঘ ছুটি, দেখে নিন তারিখ
- আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- মুসলিম কোটা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মোদির কড়া আক্রমণ
- ‘কিশোরী খেতে ইচ্ছে করছে’ লিখে বিপাকে রাজশাহী কলেজের শিক্ষক
- বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই
- ট্রাম্পের নতুন শুল্কনীতি, বাংলাদেশের রপ্তানিতে আসছে বড় ধাক্কা
- ওয়ালটনের শেয়ার নিয়ে বিএসইসির সিদ্ধান্ত
- ২৪ ঘণ্টা না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার
- কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ভিডিও ছড়িয়ে পড়তেই ছাত্রদলের পদ হারালেন নয়ন
- ভিক্ষা করার সময় বেঁধে দিল ‘ফকির কমিটির সভাপতি’
- সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা





.jpg&w=50&h=35)




.jpg&w=50&h=35)

