ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ সেপ্টেম্বর ০১ ১৫:১৫:৫৩
রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০১ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে ১০০টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিউলাইন ক্লোথিংস’র শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৬৯ শতাংশ।

আর ১ টাকা ৮০ পয়সা বা ৯.০৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শাইনপুকুর সিরামিকসের ৭.০০ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্সের ৬.১৭ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ৫.৩৫ শতাংশ, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ৫.১৮ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ৪.২২ শতাংশ, ডেসকোর ৪.০৮ শতাংশ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ৩.৯৪ শতাংশ দর কমেছে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে