চার বছরে আড়াই হাজার কর্মী ছাঁটাই করেছে ব্র্যাক ব্যাংক
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক গত চার বছরে আড়াই হাজারের বেশি কর্মকর্তাকে চাকরি থেকে ছাঁটাই করেছে। অধিকাংশ কর্মকর্তাকে নানা কারণে জোরপূর্বক ছাঁটাই করা হয়েছে।
পাশাপাশি ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের নিয়ম ভেঙে দেড় হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে তিন বছরের বেশি সময় একই শাখায় ও বিভাগে বহাল রেখেছে। আবার একই বিভাগে চার থেকে ১৯ বছর পর্যন্ত বহাল রাখারও নজির রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক বিশেষ পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, ব্র্যাক ব্যাংক ২০২১, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে পর্যায়ক্রমে ৭২০ জন, ৯৯৮ জন, ৮৩৫ জন ও ১১৫ জনকে চাকরি থেকে অপসারণ করেছে। চার বছরে সব মিলিয়ে দুই হাজার ৬৬৮ জনকে ছাঁটাই করে।
প্রতিবেদনে বলা হয়, এক্ষেত্রে অধিকাংশ কর্মকর্তাকে জোরপূর্বক বাদ দেওয়া হয়। যদিও ব্যাংকটি বলছে, কাউকে জোরপূর্বক বাদ দেওয়া হয়নি। যেসব কর্মকর্তাকে বাদ দেওয়া হয়েছে, তাদের পারফরম্যান্সের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, টানা চার বছর ধরে সর্বোচ্চ পারফর্মার হওয়ার পরও শুধু এক বছর নন-পারফর্মার হিসাবে মূল্যায়ন করে চাকরি থেকে অপসারণ করা হয়েছে, যা অগ্রহণযোগ্য। পারফরমেন্স মূল্যায়ন ক্ষেত্রে ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিভিন্ন বিভাগভিত্তিক মূল্যায়ন পদ্ধতি প্রয়োগ করেন, যার কোনোটিই ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে অনুমোদিত নয়।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়, নন-পাররফমার হিসাবে মূল্যায়িতদের চাকরিচ্যুতির ক্ষেত্রে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়। স্বেচ্ছায় পদত্যাগ না করলে টার্মিনেট করার হুমকি দেওয়া হয়। ব্যাংকটির চাকরিচ্যুত পরিসংখ্যানও এই অভিযোগ প্রমাণ হয়। টার্মিনেট হলে অন্য কোথাও চাকরি হবে না, এই ভয়ে অনেকে স্বেচ্ছায় পদত্যাগে বাধ্য হন।
পরিসংখ্যানে দেখা যায়, ২০২১, ২০২২ ও ২০২৩ সাল এই তিন বছরে দুই হাজার ৫৫৩ জনকে ব্যাংক সেপারেশন করে। এর মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ দেখায় ৯৫ শতাংশ। টার্মিনেশন ৩ শতাংশ এবং ডিসমিসাল ২ শতাংশ।
তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, কোথাও একটি প্রতিষ্ঠানের ৯৫ শতাংশ কর্মকর্তার স্বেচ্ছায় পদত্যাগের ঘটনা নজিরবিহীন। ব্যাংকটির অধিকাংশ কর্মকর্তাকে জোরপূর্বক চাকরিচ্যুত করেছে। যারা চাকরি ছাড়তে চায়নি তাদের টার্মিনেশনের ভয় দেখানো হয়েছে। অনেকে অন্য কোথাও চাকরি পাবে না ভয়ে স্বেচ্ছায় পদত্যাগে বাধ্য হয়েছে।
এএস/
পাঠকের মতামত:
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী যাত্রা শুরু, ভাষা শিক্ষায় সরকার
- কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: মনোনয়ন দৌড়ে চাপে জাহাঙ্গীর মোল্লা
- রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- গোপালগঞ্জকে হাতে নয় এ যেন ভাতে মারার কৌশল
- জামিন পেয়ে যা বললেন মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই বাবা
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১৩ বছর বয়সের লিওনেল মেসির স্কুলের মার্কশিট ভাইরাল
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- নগদ ডলার বিক্রির সর্বোচ্চ দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
- আ.লীগের অনুষ্ঠানে গিয়ে যা বললেন হ্যারি কে টমাস
- সবাইকে ঘোল খাইয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা
- দেখে ফেলায় শিক্ষক পরিবারে একে একে চারজনকে হত্যা
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- টিসিবির কর্মকর্তা আবুল হাসনাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
- সহিংসতার ধাক্কায় গোপালগঞ্জে প্রায় বন্ধ মোবাইল ব্যাংকিং
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা
- ডিভিডেন্ডের টাকা স্থানান্তর হয়নি, নগদ লেনদেনেও বিধি লঙ্ঘন অ্যাডভেন্ট ফার্মার
- পাওনা আদায়ে আইনি জটিলতা, শ্রমিক তহবিলেও অনিয়ম ইনডেক্স অ্যাগ্রোর
- সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে ১৩টি আপত্তি
- সরকারি প্রকল্প কমায় রাজস্বে ধাক্কা, লোকসান বেড়েছে বিবিএস ক্যাবলসের
- বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ২৬ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন বিপাকে সালতা ক্যাপিটাল, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন চায় বিএসইসি
- বিএসইসির সিদ্ধান্তে স্বস্তি মিলল না খায়রুল বাশারের
- স্বামীর ভালোবাসার দৃশ্যে আপ্লুত নেটিজেনরা
- উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের দিতে হবে পরিবারের ৩০ ধরনের তথ্য
- ‘ফাঁসির কাষ্ঠে ঝোলাতে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত’
- ‘শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে’, নতুন ঘোষণা আজহারির
- প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ২৩ জনকে জাতীয় সম্মাননা
- ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
- বড়দিন ও শীতকালীন অবকাশে মিলছে দীর্ঘ ছুটি, দেখে নিন তারিখ
- আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- মুসলিম কোটা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মোদির কড়া আক্রমণ
- ‘কিশোরী খেতে ইচ্ছে করছে’ লিখে বিপাকে রাজশাহী কলেজের শিক্ষক
- বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই
- ট্রাম্পের নতুন শুল্কনীতি, বাংলাদেশের রপ্তানিতে আসছে বড় ধাক্কা
- ওয়ালটনের শেয়ার নিয়ে বিএসইসির সিদ্ধান্ত
- ২৪ ঘণ্টা না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার
- কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ভিডিও ছড়িয়ে পড়তেই ছাত্রদলের পদ হারালেন নয়ন
- ভিক্ষা করার সময় বেঁধে দিল ‘ফকির কমিটির সভাপতি’
- সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা





.jpg&w=50&h=35)




.jpg&w=50&h=35)

