×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দুদকের মামলায় স্থায়ী জামিন পেলেন লুৎফর রহমান বাদল

২০২৪ আগস্ট ৩১ ১২:৩১:০৯
দুদকের মামলায় স্থায়ী জামিন পেলেন লুৎফর রহমান বাদল

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী লুৎফর রহমান বাদল।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে দুদকের দুই মামলায় জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তাকে স্থায়ী জামিন দেন।

লুৎফর রহমান বাদলের আইনজীবী মাসুদ পারভেজ জানিয়েছেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে লুৎফর রহমান বাদলের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দেয়া হয়। অভ্যন্তরীণ পরিস্থিতি খারাপ থাকায় তিনি দেশের বাইরে ছিলেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে তিনি আদালতে এসেছেন। তিনি আশা করেন আদালতের কাছে ন্যায়বিচার পাবেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া অন্যান্য মিথ্যা ও হয়রানিমূলক মামলাতেও আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন তিনি।

এএসএম/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে