×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বাজার উত্থানের নেপথ্যে ১০ কোম্পানি

২০২৪ আগস্ট ২৯ ১৭:২৩:০৯
বাজার উত্থানের নেপথ্যে ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৯ আগস্ট) উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারে উত্থানের নেপথ্যে ১০ কোম্পানি বড় ভূমিকা রেখেছে।

আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৭.৭০ পয়েন্ট বেড়েছে। এর মধ্যে ১০ কোম্পানিরই বেড়েছে ২৪.৫৪ পয়েন্ট বা ৫০.৩৯ শতাংশ। অর্থাৎ শেয়ারবাজার উত্থানে অর্ধেক ভূমিকাই ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলোঃ বৃটিশ আমেরিকান ট্যোবাকো, আইএফআইসি ব্যাংক, ওলিম্পিক, প্রাইম ব্যাংক, লাফার্জ হোলসিম, খান ব্রাদার্স, কনফিডেন্স সিমেন্ট, ওরিয়ন ইনফিউশন, বিএসআরএম লিমিটেড এবং ফরচুন সুজ।

কোম্পানিগুলোর মধ্যে বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৩.৬২ পয়েন্ট, আইএফআইসির ৩.০৮ পয়েন্ট, অলিম্পিক ৩ পয়েন্ট, প্রাইম ব্যাংক ২.৮৫ পয়েন্ট এবং লাফার্জ হোলসিমের ২.৮৪ পয়েন্ট বেড়েছে।

এছাড়াও খান ব্রাদার্স ২.৭৫ পয়েন্ট, কনফিডেন্স সিমেন্টের ১.৭৪ পয়েন্ট, ওরিয়ন ইনফিউশনের ১.৫০ পয়েন্ট, বিএসআরএম লিমিটেডের ১.৩৫ পয়েন্ট এবং ফরচুন সুজের ১.৩১ পয়েন্ট বেড়েছে।

এস/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে