ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ আগস্ট ২৯ ১৫:০৮:৫৭
বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ৬৭টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৬ টাকা ৫০ পয়সা বা ৯.৯২ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ২ টাকা ৬০ পয়সা বা ৯.৭৭ শতাংশ।

আর ৫ টাকা ২০ পয়সা বা ৭.০২ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সিটি জেনারেল ইন্সুরেন্স পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী পেপারের ৫.৭২ শতাংশ, উসমানীয়া গ্লাসের ৩.৭৭ শতাংশ, লিনডে বাংলাদেশের ৩.৬০ শতাংশ, ম্যারিকো বাংলাদেশের ৩.৪৮ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৩.০৯ শতাংশ, তাকাফুল ইন্সুরেন্সের ২.৯৮ শতাংশ এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের ২.৭৫ শতাংশ দর কমেছে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে