×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বুধবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ আগস্ট ২৮ ১৫:০৬:০৮
বুধবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার (২৮ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ৭৯টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭২ টাকা ৫০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সালভো কেমিক্যালের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ২.৯৯ শতাংশ।

আর ২ টাকা ৩০ পয়সা বা ২.৯৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কেএন্ডকিউয়ের ২.৯৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২.৯৬ শতাংশ, সোনালী পেপারের ২.৯৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ২.৯৪ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ২.৯২ শতাংশ, বেক্সিমকো ফার্মার ২.৯১ শতাংশ এবং ওরিয়ন ফার্মা লিমিটেডের ২.৯১ শতাংশ দর কমেছে।

তারিক/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে