×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বেক্সিমকো ফার্মার বিষয়ে সতর্ক করল ডিএসই

২০২৪ আগস্ট ২৮ ১০:৩৯:৪৪
বেক্সিমকো ফার্মার বিষয়ে সতর্ক করল ডিএসই

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে পতনের কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে কমার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানির পক্ষ থেকে ২৭ আগস্ট জানানো হয় যে, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর কমছে।

উল্লেখ্য, গত ১ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ১০৮ টাকা ৪০ পয়সা। আর গত ২২ আগস্ট শেয়ারদর কমে দাঁড়িয়েছে ৭৩ টাকা ৬০ পয়সা। অর্থাৎ ১৪ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩৪ টাকা ৮০ পয়সা। এই দর কমাকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

এস/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে