স্টক এক্সচেঞ্জের সঙ্গে আলোচনা করেই স্বতন্ত্র পরিচালক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: দেশের দুই স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানসহ সব স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করার পর যত দ্রুত সম্ভব নতুন করে পরিচালক পদে নিয়োগ চায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারদের সংগঠন ডিবিএ।
সংগঠনটি প্রস্তাব করেছে, ২০১৩ সালে স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন অর্থাৎ মালিকানা বিভাগ থেকে ব্যবস্থাপনা বিভাগ আলাদা করার আগে যেভাবে স্বতন্ত্র পরিচালক নির্বাচন হতো, সেভাবে নিয়োগ হোক। এই নিয়ে গত বৃহস্পতিবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে চিঠি দিয়েছে সংগঠনটি।
তবে নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, আগের মতো এই বিষয়ে নিজের একার ক্ষমতা প্রয়োগ করবে না বিএসইসি। স্টক এক্সচেঞ্জের সঙ্গে আলোচনা করেই সব স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ হতে হবে। স্বতন্ত্র পরিচালকরা বিদ্যমান আইন অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ হবেন, তাদের থেকেই চেয়ারম্যান নির্বাচিত হতে হবে।
গত বৃহস্পতিবার অর্থ উপদেষ্টাকে পাঠানো চিঠিতে বিভিন্ন ব্যবসায়িক ও পেশাজীবী সংগঠনের শীর্ষ পদধারী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও এনবিআরের সদস্য (পলিসি) এবং সফল ব্যক্তিদের থেকে স্বতন্ত্র পরিচালক নিয়োগের প্রস্তাব করেছে ডিবিএ।
বিএসইসির শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, বিদ্যমান আইন অনুযায়ী, স্টক এক্সচেঞ্জের পর্ষদ স্বতন্ত্র পরিচালক পদের প্রতিটি পদের জন্য দু’জনের নাম সুনির্দিষ্টভাবে প্রস্তাব করবেন। ডিবিএ যেভাবে পদে থাকা ব্যক্তিকে নিয়োগের কথা বলছে, সেভাবে নিয়োগের সুযোগ আইনে নেই। চাইলে সরকারি সংস্থা বা ব্যবসায়িক সংগঠনের পদধারীদের থেকে যাদের তারা চায়, তাদের নামই সুনির্দিষ্ট করে প্রস্তাব করে পাঠাতে পারে। প্রস্তাবটি অবশ্যই স্টক এক্সচেঞ্জকে করতে হবে।
তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে সংস্কারের উদ্দেশ্যেই স্টক এক্সচেঞ্জের পর্ষদ থেকে স্বতন্ত্র পরিচালকদের সরে যেতে বলা হয়েছিল। এখন স্টক এক্সচেঞ্জের সঙ্গে আলোচনা করেই ওই সব পদে নিয়োগ হবে।
এদিকে, গত রোববার এই বিষয়ে ডিএসইর চার শেয়ারহোল্ডার পরিচালকদের সঙ্গে বৈঠকও করেছেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিএসইসি আগের মতো নিজের একক ক্ষমতা প্রয়োগ করবে না, আবার আইনও পরিপালন করবে।
বিদ্যমান আইন অনুযায়ী, স্টক এক্সচেঞ্জের মনোনয়ন ও পারিশ্রমিক কমিটির অনুমোদন সাপেক্ষে স্বতন্ত্র পরিচালকের নাম প্রস্তাব করার কথা বলা হয়েছে। স্বতন্ত্র পরিচালকরা পদত্যাগ করায় এই কমিটি এখন কার্যকর নেই।
আইনেই বলা আছে, পর্ষদের এক বা একাধিক শূন্য পদের কারণে এর কোনো কার্যক্রম বন্ধ থাকবে না। পর্ষদে চার নির্বাচিত শেয়ারহোল্ডার পরিচালকের বাইরে কৌশলগত বিনিয়োগকারীদের থেকে একজন এবং পদাধিকার বলে ব্যবস্থাপনা পরিচালকও পর্ষদের পরিচালক। ফলে তাদের এই বিষয়ে প্রস্তাব পাঠাতে বাধা নেই।
এএসএম/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে









