এসএমই মার্কেটের কোম্পানিগুলোর বিরুদ্ধে ডিভিডেন্ড প্রতারণার অভিযোগ
নিজস্ব প্রতিদেবক: শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানিগুলো তাদের বিনিয়োগকারীদের সঠিকভাবে ডিভিডেন্ড দিচ্ছে না।
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে বিনিয়োগকারীরা এমন অভিযোগ দায়ের করেছেন।
বিনিয়োগকারীরা তাদের অভিযোগে বলেছেন, উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত এসএমই কোম্পানিগুলো ডিভিডেন্ড ঘোষণা করে। কিন্তু ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করে না।
কিন্তু ডিভিডেন্ড বিতরণ না করেও কোম্পানিগুলো স্টক এক্সচেঞ্জে ডিভিডেন্ড বিতরণ করেছে বলে স্টক এক্সচেঞ্জের কাছে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করছে।
ফলে এসএমই মার্কেটের শেয়ারে বিনিয়োগকারীরা আগ্রহ হারাচ্ছেন বলে তারা বলছেন। বিনিয়োগকারীদের দাবি, এসএমই মার্কেটের বিনিয়োগকারীরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন।
শেয়ারবাজারের এসএমই মার্কেটে বর্তমানে ২০টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে।
এসএমই মার্কেটের বিনিয়োগকারী মুহাম্মদ হারুনুর রশীদ অভিযোগ করেছেন, তালিকাভুক্ত কোম্পানি কৃষিবিদ ফিড লিমিটেড থেকে ডিভিডেন্ড পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। গত দুই বছর কোনো ডিভিডেন্ড পাননি তিনি। বিএসইসির কাছে তার অভিযোগ পত্রে ঘোষিত ডিভিডেন্ড সঠিকভাবে বিতরণ করতে ব্যর্থ হওয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
একইভাবে কৃষিবিদ ফিড লিমিটেড থেকে ডিভিডেন্ড না পাওয়ার অভিযোগ করেছেন আরেক বিনিয়োগকারী মেশাহুল কবির চৌধুরী। তিনি দাবি করেছেন, কোম্পানিটি ডিভিডেন্ড বিতরণের কথা জানালেও তিনি এখনও তা পাননি। তিনি কোম্পানির সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন।
সৈয়দ মাহবুব আহমেদ নামের এক বিনিয়োগকারী জুন ২০২৩ অর্থবছরের ডিভিডেন্ড না পাওয়ার জন্য বিডি পেইন্টস-এর বিরুদ্ধে অভিযোগ করেছেন।
এদিকে, নাম প্রকাশ না করার শর্তে বিএসইসির এক কর্মকর্তা ডিভিডেন্ড না পাওয়ার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, অনেক কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে, কিন্তু সঠিকভাবে বিতরণ করতে ব্যর্থ হয়েছে। বিএসইসি এসব কোম্পানির বিরুদ্ধে এনফোর্সমেন্ট ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া, যেসব কোম্পানি সময়মতো ডিভিডেন্ড বিতরণ করেনি, তাদের তালিকা বিএসইসি-তে প্রেরণ করার জন্য উভয় স্টক এক্সচেঞ্জগুকে নির্দেশ দিয়েছে।
আইন অনুসারে, কোম্পানিগুলোকে সম্পূর্ণরূপে এবং সঠিকভাবে ডিভিডেন্ড বিতরণ করার পরে স্টক এক্সচেঞ্জে একটি বিতরণ বা কমপ্লায়েন্স প্রতিবেদন জমা দিতে হয়। তবে কিছু কিছু কোম্পানি ডিভিডেন্ডের মাত্র ৬০-৭০ শতাংশ বিতরণ করে স্টক এক্সচেঞ্জে শতভাগ ডিভিডেন্ড প্রেরণের রিপোর্ট দিচ্ছে। যার ফলে বিনিয়োগকারীরা প্রতারিত হচ্ছেন।
এই বিষয়ে শেয়ারবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, অনেক নন-ফাংশনাল এবং খারাপ পারফরম্যান্স কোম্পানি এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। যারা ডিভিডেন্ড দিতে সক্ষম নয়। নিয়ন্ত্রকের উচিত কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
বিএসইসি কর্মকর্তারা জানিয়েছেন, ডিভিডেন্ড পরিশোধ না করায় ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ, মামুন এগ্রো প্রোডাক্টস, মাস্টার ফিড এগ্রোটেক, আছিয়া সি ফুডস, কৃষিবিদ সিড, কৃষিবিদ ফিড, বিডি পেইন্টস এবং অ্যাপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন।
তবে তালিকাভুক্ত কোম্পানির কর্মকর্তারা নিজেদের অনিয়ম আড়াল করার জন্য বলছেন, তারা যথাযথভাবে ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু অনেক বিনিয়োগকারী তাদের পোর্টফোলিওতে তথ্য আপডেট করেনি এবং ব্যাংকগুলিও ডিভিডেন্ড পাঠাতে সময় নেয়।
এএসএম/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
