×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

২০২৪ আগস্ট ২৫ ১৭:৩৮:৩৯
সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের বন্ডের অর্ধ বার্ষিক কুপন রেট তথা সুদের হার ঘোষণা করা হয়েছে। ব্যাংকটি বন্ডধারীদেরকে ১০ শতাংশ হারে সুদ দেবে।

আজ রোববার (২৫ আগস্ট) বিকালে ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি ২০২৪ সালের ০১ সেপ্টেম্বর থেকে আগামী বছরের (২০২৫) ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের জন্য আলোচিত হারে রিটার্ন পাবেন আলোচিত বন্ডের ইউনিটধারীরা।

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের আকার ৪০০ কোটি টাকা। এর ইউনিট সংখ্যা ৪ হাজার। প্রতিটি ইউনিট/লটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। গত ২০২২ সালের ২০ জুন শেয়ারবাজারে বন্ডটির লেনদেন শুরু হয়।

মিজান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে