বাংলাদেশ ব্যাংকে চরম অসন্তোষ
ডেপুটি গভর্নর পদে বিতর্কিতদের পদোন্নতি না দেওয়ার দাবি
নিজস্ব প্রতিবেদক : লাগামহীন লুটপাট, ঋণ কেলেঙ্কারি আর দখলদারিত্বের ডামাডোলে দেশের ব্যাংক খাতে করুণ অবস্থা বিরাজ করছে। এই অবস্থার জন্য দায়ী করা হয় এস আলম, সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদার ও তাদের দোসরদের। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর আব্দুর রউফ তালুকদার ও তার সহযোগিদের লুটেরা গোষ্ঠীর এই গোষ্টি খাতটিতে লুটপাট করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের অভিযোগ,গভর্ণর আবদুর রউফ তালুকদার পদত্যাগ করলেও তার সহযোগীরা এখনো সমানতালে দাপটে রয়েছেন। এস আলম, সালমান এফ রহমান, রউফ তালুকদারের প্রেতাত্মারা এখন আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির ডেপুটি গভর্নর (ডিজি) হওয়ার দৌড়ে রয়েছেন।
তাদের অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের ডিজি পদ পূরণে যেসব নির্বাহী কর্মকর্তাদের নামের তালিকা আছে তাদের মধ্যে তিনজনই সাবেক গভর্নর আবদুর রউফ তালুকদারের ঘনিষ্ঠ সহযোগি। যারা সরাসরি এস আলম, সালমান এফ রহমানদের এজেন্ট হিসেবে কাজ করেছে। আবার রিজার্ভ চুরির তালিকাভুক্ত আসামি।
এছাড়া ক্ষমতাচ্যু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সবেক ডাক ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সহযোগী। গত সরকারের আমলে এই তিন কর্মকর্তা ব্যাংক, এমএফএস ও পিএসপি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রকল্প চালুর নামে জয়-পলককে হাজার হাজার কোটি টাকা লুটপাটে সহযোগিতা করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দাবি, যেসব দুর্নীতিবাজ কর্মকর্তা গত ১৫ বছরে দেশের আর্থিক খাতে বেপরোয়া হয়ে দেশের সম্পদ লুটে সহযোগিতা করছেন, তাদের বিষয়ে তদন্ত করে শাস্তি দিতে হবে এবং ডেপুটি গভর্নর পদের তালিকা থেকে বাদ দিতে হবে।
গত বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সর্বস্তরের কর্মকর্তাদের পক্ষ থেকে ডেপুটি গভর্নর নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটির কাছে একটি চিঠিও দিয়েছেন।
চিঠিতে কর্মকর্তারা অভিযোগ করেছেন, সরকারের আমলে দেশের সম্পদ লুটেরাদের অন্যতম প্রধান সহযোগী ছিলেন বাংলাদেশ ব্যাংকের সদ্য সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। সব আর্থিক অপকর্মের প্রধান পৃষ্ঠপোষক তিনি। এছাড়া নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক রিজার্ভ চুরির তালিকাভুক্ত আসামি। একই সঙ্গে তিনি দুর্নীতির অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয়েরও ঘনিষ্ঠ মেজবাউল হক।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তাদের চিঠিতে আরও যেসব বিষয় উল্লেখ করেছন, তা হলো-
রিজার্ভ চুরি
রিজার্ভ চুরির পরে তৎকালীন গভর্নর ড. আতিউর রহমান রাষ্ট্রের ঊর্ধ্বতন কোনো ব্যক্তির পরামর্শে এক মাসের মতো গোপন রাখেন। যার পরামর্শ দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক। তার পরামর্শে চুরি সংশ্লিষ্ট আইসিটি আলামত নষ্ট করার উদ্দেশ্যে রাকেশ আস্তানাকে আইসিটি সিকিউরিটি এক্সপার্ট হিসেবে নিয়োগ দিয়ে চুরির আলামত নষ্ট করে দেওয়া হয়।
হাসিনাপুত্র জয়ের আইসিটি ব্যবসা
বাংলাদেশ ব্যাংকসহ ব্যাংকিং খাতের আইসিটি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন সজীব ওয়াজেদ জয়। ব্যবসায় সহযোগিতা করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক, তার ঘনিষ্ঠজন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায় ও মেজবাউল হক। তারা বাংলাদেশ ব্যাংকের কিছু পদ্ধতি বিশেষ করে পেমেন্ট সিস্টেমস ও সিআইবি বাণিজ্যিকিকরণের উদ্যোগ গ্রহণ করেন, যা বাংলাদেশ ব্যাংকের নীতির সঙ্গে সরাসরি সংঘর্ষপূর্ণ। কিন্তু এসব কাজ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এর অন্যতম উদাহরণ বিনিময় প্রকল্প। ব্যাংক, এমএফএস ও পিএসপি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেনদেন নিষ্পত্তির লক্ষ্যে সুইস স্থাপনের জন্য জয়, দেবদুলাল রায় ও মেজবাউল হকের যোগসাজশে আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকৃত খরচের চেয়ে ২০ গুণ অর্থ ব্যয় করে বিনিময় প্রকল্প শুরু করা হয়। এই প্রকল্প পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক ও জ্বালানি প্রতিমন্ত্রীর প্রতিষ্ঠানের ভেলওয়ার লিমিটেড সঙ্গে অর্ধেক লভ্যাংশ শেয়ারের জন্য একটি চুক্তি করা হয়।
ভারতের টাইম ইন্ডিয়া নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে 'টাকা পে ন্যাশনাল ডেবিট কার্ড' প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। জয়ের মালিকানাধীন হোম পে নামে প্রতিষ্ঠান ও বাংলাদেশ ব্যাংকের যৌথ মালিকানায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ভারতের যে কোনো এআইএম থেকে টাকা উত্তোলনের উদ্দেশ্যে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসি) এবং বাংলাদেশ ব্যাংক ডেটা সেন্টারের সঙ্গে সরাসরি সংযোগের কাজ চলমান আছে।
জয়ের ব্যবসায়ীক ক্ষেত্র বৃদ্ধির জন্য দেবদুলাল রায় ও মেজবাউল হকের পরিকল্পনায় বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেমের সব পদ্ধতি বেসরকারিকরণের জন্যে যাবতীয় প্রস্তুতি শেষ করে রেখেছেন। তবে এবিষয়ে দাপ্তরিক কোনো সার্কুলার হয়নি।
নির্বাহী পরিচালক (আইসিটি) দেবদুলাল রায়
দেবদুলাল ও আটক হওয়া প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক একই স্কুলের ছাত্র ছিলেন। পূর্ব পরিচিত হওয়ায় পলক দেবদুলাল ও মেজবাউল হককে জয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন। বাংলাদেশ ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরের আইসিটিকে নিয়ন্ত্রণ, ব্যবসা সম্প্রসারণ ও ক্রয় কাজে সিন্ডিকেট তৈরি করেন। এছাড়াও জয়, দেবদুলাল ও মেজবাউল হক মিলে পেমেন্ট সিস্টেমস এবং আইসিটি বিভাগের সকল ক্রয় সংক্রান্ত কাজে বিভিন্ন আইসিটি পণ্যের উৎপাদক, ডিস্ট্রিবিউটর ও সরবরাহকারী মিলে এক অবিচ্ছেদ্য সিন্ডিকেট করে ১ টাকার পণ্য ১০০ টাকায় ক্রয় করতে বাংলাদেশ ব্যাংককে বাধ্য করায়।
দেবদুলাল রায় ও মেজবাউল হকের পরিকল্পনায় বাংলাদেশ ব্যাংকের ডাটা সেন্টার বেসরকারি খাতে স্থানান্তরের প্রক্রিয়া শুরুর আলোচনা করা হয়। বাংলাদেশ ব্যাংকের সকল আইসিটি সিস্টেমস কেনাকাটা দেব-দুলালের হাতে কুক্ষিগত হয়ে আছে। প্রকিউরমেন্ট সেকশনটি তার সহযোগী জনবল দিয়ে সাজিয়ে দীর্ঘদিন ধরে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সেকশনের উপর থেকে নিচের সকল কর্মকর্তার তালিকায় আছে আইসিটি বিভাগের দুই পরিচালক । তারা হলেন- চন্দন সাহা ও পঙ্কজ কুমার মল্লিক।
অতিরিক্ত পরিচালকদের মধ্যে বিষ্ণু পদ বিশ্বাস, যুগ্ম পরিচালক প্রকাশ চন্দ্র মণ্ডল, উপপরিচালক মিথুন সরকারের সমন্বয়ে সাজিয়ে নিয়ে সকল অপকর্ম করে যাচ্ছেন দেবদুলাল।
ব্যাংক খাতের ঋণ ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে 'সিআইবি'। সিআইবিকে ব্যবসা ও চরম দুর্নীতি করার অভিলাষে বেসরকারি খাতে দেবার নীতিগত সিদ্ধান্ত সম্পন্ন হয়েছে। এ বিষয় অযাচিতভাবে ক্ষমতার অপব্যবহার করে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে সার্কুলার করা হয়েছে। দেবদুলাল সিআইবি-সফটওয়্যারে সকল কন্ট্রোল নিয়ে কর্মকর্তাদের কর্মহীন করে রেখেছেন। ব্যাংকগুলোকে খেলাপি ঋণ তথ্য আপডেট করার ও সিস্টেমে তা নয় ছয় করার কন্ট্রোল দেব-দুলালের হাতে নিয়েছেনে।
বাংলাদেশ ব্যাংকে বর্তমানে চলমান সিবিএস ভারতীয় প্রতিষ্ঠান টাটা কনসাল্টিং সার্ভিসেস (আইসিএস) থেকে ক্রয় করা। মেজবাউল হক এবং দেবদুলাল রায় আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এ কাজ করেছেন। গত ১৬ বছর ধরে এই সফটওয়্যার এর সার্ভিস চার্জের নামে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও অনসাইট সার্ভিস দেওয়ার জন্যে ভারতীয়দের ব্যাংকের ভেতরে ওয়ার্ক ভিসা ছাড়াই কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছিল। অথচ এ সুবাদে বাংলাদেশের ফিন্যান্সিয়াল ডেটা ভারতের কাছে অবাধে চলে যাবার ঝুঁকি বিবেচনা করা হয়নি। এই সফটওয়্যার বাংলাদেশ ব্যাংকের আইসিটি কর্মকর্তাদের মাধ্যমে তৈরির সক্ষমতা থাকা সত্ত্বেও দেবদুলাল রায় নির্বাহী পরিচালক (আইসিটি) গত ১২ বছর ধরেও বাস্তবায়ন হতে দেননি। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমকে পরোক্ষভাবে ভারতের উপর নির্ভরশীল রাখার অপচেষ্টা করেছেন তিনি।
নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম
বাংলাদেশ ব্যাংকের আরেক নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম এস আলমের এজেন্ট, প্রচুর অবৈধ টাকার মালিক ও ব্যাংকের স্বার্থ বিরোধী কাজ করেছেন তিনি। এমন পরিস্থিতিতে এই কর্মকর্তার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। এছাড়া দেবদুলাল, আনোয়ারুল ইসলাম ও মেজবাউল হককে ডেপুটি গভর্নর পদে পদোন্নতি না দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। ন্যায় বিচার ও প্রতিষ্ঠানটির স্বার্থে তারা ‘ক্লিন ইমেজের’কর্মকর্তাদের ডেপুটি গভর্নর পদে পদোন্নতির দাবি করেছেন।
এএসএম/
পাঠকের মতামত:
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ১০ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- একে অপরের শক্তি থেকে শিক্ষা নিতে পারে ভারত-চীন
- বিশ্বনেতাদের খাবার তালিকায়ও ভারতের চমক
- ২৬০০ দিল্লি-প্রশিক্ষিত আমলার ওপর গোয়েন্দা নজরদারি!
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা! কারা পাবেন বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হার
- এবার ভারতকে একহাত নিলেন স্পিকার
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ













