ইরানের পাশে দাঁড়াল যেসব প্রভাবশালী মুসলিম দেশ
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে চালানো আকস্মিক হামলার পর মুসলিম বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ প্রকাশ্যেই ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। ১৩ জুন এই হামলার পর বিভিন্ন মুসলিম দেশ এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ইরানের সার্বভৌমত্বে আঘাত বলে আখ্যা দিয়েছে, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
সৌদি আরব এই হামলাকে ইরানের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন-নীতিমালার ‘সুস্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করে জানিয়েছে, এই ধরনের পদক্ষেপ গোটা অঞ্চলের জন্য বিপজ্জনক হতে পারে। সংযমের আহ্বান জানিয়ে দেশটি আঞ্চলিক উত্তেজনা না বাড়ানোর অনুরোধ জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "সৌদি আরব ভ্রাতৃপ্রতিম ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে স্পষ্টতই ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছে, যা এর সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করে।"
জর্ডান মন্তব্য করেছে, এটি ‘বিপজ্জনক মাত্রার উত্তেজনা’ এবং আন্তর্জাতিক আইন ও ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন। এই বিষয়ে দেশটি আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান কুদাহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, "ইসরায়েলের গাজা, পশ্চিম তীর ও লেবাননে চলমান আগ্রাসন অবিলম্বে বন্ধে পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের পথে প্রথম পদক্ষেপ নেওয়া হোক এবং আন্তর্জাতিক সম্প্রদায় তাদের দায়িত্ব পালন করুক।"
ওমান এই হামলাকে ইরানের বিরুদ্ধে সরাসরি আগ্রাসন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।
কাতার হামলাকে স্পষ্টভাবে ইরানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। তারা রাজনৈতিক সংলাপ ও সংযমের আহ্বান জানিয়েছে। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেন, "ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যেকোনো আক্রমণের ফলে সমগ্র অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিণতি হবে।"
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানের উপর চালানো সামরিক আঘাতের কড়া নিন্দা জানিয়েছে এবং এটিকে গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে।
বাহরাইন এই সামরিক অভিযানে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে সকল পক্ষকে সংযমের অনুরোধ জানিয়েছে।
ইন্দোনেশিয়া ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটি শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক আইন অনুসারে বিরোধ নিষ্পত্তির উপর জোর দিয়েছে এবং উদ্বেগ প্রকাশ করেছে যে এই হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে।
তুরস্ক ইসরায়েলের হামলাকে ‘সন্ত্রাস’ হিসেবে অভিহিত করেছে এবং বলেছে যে, এই হামলা গোটা অঞ্চলকে বড় যুদ্ধে ঠেলে দিতে পারে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিঘ্নিত করে এবং জাতিসংঘের উচিত ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
মিশর জানিয়েছে, তারা এই ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং যেকোনো পদক্ষেপ যা আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে তা তারা নিন্দা করে।
সিরিয়া সরাসরি ইরানের পাশে দাঁড়িয়ে ‘সম্পূর্ণ সংহতি’ প্রকাশ করে বলেছে, "ইরানের নিজ ভূখণ্ড রক্ষা করার অধিকার রয়েছে।"
ইরাক এই অতর্কিত হামলাকে তীব্রভাবে নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েল এই হামলার মাধ্যমে অঞ্চলজুড়ে সংঘাত আরও বাড়িয়ে তুলছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এতে নেতিবাচক ভূমিকা রাখছে।
কুয়েত এই আগ্রাসনকে ‘অরাজক নীতি’ হিসেবে উল্লেখ করে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।
মালয়েশিয়া বলেছে, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং এটি গোটা অঞ্চলের নিরাপত্তাকে দুর্বল করে। দেশটি অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।
একসঙ্গে বহু মুসলিম দেশের এই অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। একদিকে যেমন ইরান কূটনৈতিকভাবে আরও শক্ত অবস্থানে এসেছে, অন্যদিকে গোটা অঞ্চলে নতুন করে সংঘাতের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দুটি শক্তিশালী প্রতিরোধ গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের সঙ্গে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এই দুই সংগঠনই হামলার পরপরই একে সরাসরি ‘যুদ্ধ ঘোষণা’ বলে অভিহিত করে এবং প্রতিশোধের হুমকি দিয়েছে।
হামাস এক বিবৃতিতে জানায়, "এই আগ্রাসন পুরো অঞ্চলে সংঘাত উসকে দিতে পারে এবং ইরানের ওপর হামলার মাধ্যমে আসলে প্রতিরোধ অক্ষকে দুর্বল করার চেষ্টা করছে ইসরায়েল।" হামাসের সশস্ত্র শাখা ‘আল কাসসাম ব্রিগেডস’-এর মুখপাত্র আবু উবায়দা বলেন, "জায়ানবাদী শত্রু যদি মনে করে যে এমন বিশ্বাসঘাতক হামলা আমাদের প্রতিরোধ দুর্বল করতে পারে, তবে তারা মারাত্মক ভুল করছে। ইরানের পাশে আমরা আছি এবং প্রতিশোধ আসবেই।" তিনি আরও বলেন, এই হামলা শুধু ইরানের বিরুদ্ধে নয়, গোটা প্রতিরোধ ফ্রন্টের বিরুদ্ধে। হামাস এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলকে এর পরিণতির জন্য প্রস্তুত থাকতে বলেছে।
হিজবুল্লাহ এই হামলাকে সরাসরি ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে আখ্যা দিয়েছে। সংগঠনটির উপ-মহাসচিব নেওয়াম কাসেম বলেন, "এই আক্রমণ একটি বিপজ্জনক ও অপরাধমূলক আগ্রাসন। এর মূল প্ররোচক যুক্তরাষ্ট্র, আর বাস্তবায়নকারী ইসরায়েল। প্রতিটি আগ্রাসনের জবাব আসবে।" হিজবুল্লাহর পক্ষ থেকে আরও বলা হয়, "ইরান একা নয়। প্রতিরোধ অক্ষের অংশ হিসেবে হিজবুল্লাহ ইরানের সঙ্গে রয়েছে এবং প্রয়োজনে সামরিক জবাব দিতেও তারা প্রস্তুত।" উল্লেখ্য, হামলার দিন থেকেই লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে উত্তেজনা ও গোলাগুলির খবর মিলেছে। অনেকেই এটিকে ইরানের পক্ষে হিজবুল্লাহর ‘প্রাথমিক সাড়া’ বলে ব্যাখ্যা করছেন।
মিরাজ/
পাঠকের মতামত:
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- সরকারি চাকরিজীবীর মৃত্যুর পর স্ত্রী-স্বামীর পেনশন নিয়ে নতুন নিয়ম
- ১৬ কোটি টাকার আইপিও তহবিল, শর্ত ভাঙায় বিপাকে সিকদার ইন্স্যুরেন্স
- রাতে পানি খাওয়ার অভ্যাস নিয়ে বড় ভুল ধারণা, জানুন সত্যতা
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!













