সরাসরি হুঁশিয়ারি দিলেন সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম প্রতি বছর ঈদযাত্রায় উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘ যানজট ও ভোগান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি এ পরিস্থিতির দ্রুত সমাধানে সরকার ও সংশ্লিষ্ট মহলের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
শনিবার (১৪ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "শুধু সংকীর্ণ টোল প্লাজার কারণে যমুনা সেতুর পূর্বপাশে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দাঁড়িয়ে থাকে, অথচ কর্তৃপক্ষ নীরব।"
তিনি বলেন, "ঢাকা থেকে রংপুর মহাসড়কের চার লেনের কাজ চলছে এক দশকের বেশি সময় ধরে, এখনো তা সম্পূর্ণ হয়নি। গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি অংশে অর্ধসমাপ্ত সড়ক দীর্ঘ যানজট তৈরি করছে। এমনকি ঢাকা-রাজশাহী মহাসড়কও এখনো চার লেনে উন্নীত হয়নি।"
ট্রেন যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার কথাও তুলে ধরেন সারজিস। তিনি বলেন, "ঢাকা থেকে দিনাজপুর, ঠাকুরগাঁও বা পঞ্চগড় যেতে এখনো ১২ থেকে ১৫ ঘণ্টা লাগে। অথচ এই পথটি সংক্ষিপ্ত করার সুযোগ থাকলেও ট্রেনকে রাজশাহী-নওগাঁ-নাটোর হয়ে প্রায় ২০০ কিলোমিটার ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। বগুড়া ও রংপুর হয়ে সরাসরি লাইন থাকলে এ সময় ও দূরত্ব অনেকটাই কমতো।"
তিনি উল্লেখ করেন, “এই ঈদে ঢাকা থেকে পঞ্চগড় যেতে আমার ১৭ ঘণ্টা লেগেছে, ফিরতে লেগেছে ১৫ ঘণ্টা। অনেকের ২০ ঘণ্টাও পেরিয়ে গেছে। ২০২৫ সালে দাঁড়িয়ে এমন ভোগান্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উন্নয়নের গল্প শুনিয়ে এই দুরবস্থাকে চাপা দেওয়া যাবে না।”
টোল আদায় প্রসঙ্গে সারজিস বলেন, "যমুনা সেতুর ব্যয় টোল থেকে গত ৬-৭ বছর আগেই আদায় হয়ে গেছে। এরপরও টোল প্লাজার সংকীর্ণতা ও দীর্ঘ লাইনে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। টোল আদায় বন্ধ করা অথবা বর্তমান বুথ সংখ্যা অন্তত তিনগুণ বাড়ানো উচিত।"
তিনি অভিযোগ করে বলেন, "উত্তরের জনপদগুলো থেকে আওয়ামী লীগ শুধু শোষণ করেছে, কিন্তু উন্নয়ন বণ্টনে তারা বরাবরই পক্ষপাতদুষ্ট থেকেছে। এই বৈষম্য আর মেনে নেওয়া হবে না।"
সারজিস আলম বলেন, "আগামীর বাংলাদেশে বিভাগীয় শহরগুলোর সঙ্গে রাজধানীর সংযোগ এক্সপ্রেসওয়ে বা চার লেনে উন্নীত করতে হবে। আন্তঃবিভাগীয় ট্রেন লাইনগুলো সরাসরি এবং কম সময়ে গন্তব্যে পৌঁছাতে হবে। নছিমনের মতো ট্রেন বগিগুলোর পরিবর্তে ভ্রমণ-উপযোগী, আধুনিক বগি সংযুক্ত করতে হবে।"
তিনি আরও লেখেন, "একটি দেশের টেকসই উন্নয়নের জন্য সব অঞ্চলের সমান অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। উত্তরাঞ্চলের মানুষ এবার সে ভারসাম্যের দিকে তীক্ষ্ণ নজর রাখবে।"
পোস্টের শেষাংশে সারজিস উত্তরাঞ্চলের জনগণকে আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আপনাদের সমস্যাগুলো সরাসরি তুলে ধরুন। উত্তরবঙ্গ নিয়ে রাজনৈতিক দলগুলোর ইশতেহার সেই সমস্যাগুলো সমাধানের রূপরেখা দিতে বাধ্য হবে। যারা জনগণের জন্য কাজ করবে, তাদেরই ভোট দিন। যারা লুটপাট, দখলদারি ও ক্ষমতার অপব্যবহার করবে, তারা যে দলেরই হোক না কেন, তাদের বর্জন করুন।”
মুসআব/
পাঠকের মতামত:
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা













