×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিএটিবিসি’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

২০২৪ আগস্ট ২২ ২২:০৭:০৬
বিএটিবিসি’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি) ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৪৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৯ টাকা ১৪ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৭ টাকা ১৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ১৭ টাকা ৫৯ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ২০ টাকা ৮৭ পয়সা। আগের বছর একই সময়ে ছিল মাইনাস ১ টাকা ২৩ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৬ টাকা ৪৭ পয়সায়।

মামুন/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে