×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আট কোম্পানির চাপে বাজার লাগামহীন

২০২৪ আগস্ট ২০ ১৭:২৫:৫৩
আট কোম্পানির চাপে বাজার লাগামহীন

নিজস্ব প্রতিবেদক:টানা চার কর্মদিবস পতনে শেয়ারবাজার। সোমবার সামান্য পতন হলেও মঙ্গলবার (২০ আগস্ট) বড় পতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৩০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এরফরে এদিন ডিএসইর সূচক কমেছে ৬০ পয়েন্ট। এরমধ্যে ৮টি কোম্পানির দরপতনে ডিএসইর সূচক ৩৪ পয়েন্ট। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো, রেনেটা, বেক্সিমকো ফার্মা, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, ন্যাশনাল ব্যাংক ও রবি আজিয়াটা।

কোম্পানিগুলোর মধ্যে ডিএসই সূচক বেশি কমিয়েছে ইসলামী ব্যাংক, গ্রামীণফোন ও বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো। ইসলামী ব্যাংক কমিয়েছে ১০ পয়েন্ট, গ্রামীণফোন ৬.৫৩ পয়েন্ট এবং বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো ৫.৭৯ পয়েন্ট।

অন্যগুলোর মধ্যে ডিএসইর সূচক নামিয়েছে রেনেটা ৩.৪৫ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা ৩.৪৪ পয়েন্ট, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ ২.৫০ পয়েন্ট, ন্যাশনাল ব্যাংক ২.১৯ পয়েন্ট ও রবি আজিয়াটা ২.১৭ পয়েন্ট।

মিজান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে