×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মঙ্গলবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ আগস্ট ২০ ১৫:০৯:০৩
মঙ্গলবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২০ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ৩০১টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ফান্ডটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৮.৩৩ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংকের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৪.৭৮ শতাংশ।

আর ১ টাকা ২০ পয়সা বা ২.৯৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল টি’র ২.৯৯ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ২.৯৮ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ২.৯৮ শতাংশ, বেক্সিমকো ফার্মার ২.৯৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ২.৯৭ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ২.৯৭ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ২.৯৭ শতাংশ দর কমেছে।

তারিক/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে