×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বে লিজিংয়ের এজিএমের স্থান পরিবর্তন

২০২৪ আগস্ট ২০ ১২:২৫:০৭
বে লিজিংয়ের এজিএমের স্থান পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান পরিবর্তন করা হয়েছে। আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য কোম্পানিটির এজিএম রমনা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২০ আগস্ট) ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির আসন্ন এজিএম হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। তাতে ভার্চুয়ালি যোগদানের পাশাপাশি বিনিয়োগকারীরা স্বশরীরে অংশগ্রহণ করতে পারবেন।

স্বশরীরে যোগদানের জন্য স্থান হিসেবে কোম্পানিটির শুরুতে কাকরাইলের আইডিইবি ভবন নির্বাচন করলেও অনিবার্য কারণবশত তা পরিবর্তন করে রমনার ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউট নির্ধারণ করা হয়েছে।

ডিজিটাল প্লাটফর্মে যোগদানের জন্য এই লিংকেক্লিক করতে হবে।

মামুন/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে