×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ব্রেইন স্টেশনের কিউআইও আবেদনের তারিখ নির্ধারণ

২০২৪ জুলাই ৩১ ২২:১৩:৪৭
ব্রেইন স্টেশনের কিউআইও আবেদনের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে এসএমই খাতে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা ব্রেইন স্টেশন ২৩ পিএলসির কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) তারিখ নির্ধারণ করা হয়েছে।

ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে জানা গেছে, আগামী ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোম্পানিটির কিউআইও আবেদন চলবে।

ব্রেইন স্টেশন ২৩ এর কিউআইও আবেদনে আগ্রহীদের আগামী ২১ আগস্টের আগে শেয়ারবাজারে অন্তত ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে। পাশাপাশি সাবস্ক্রিপশন ফি নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ পরিশোধ করতে হবে।

গত ০৯ জুন বিএসইসির ৯১১তম কমিশন সভায় কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) অনুমোদন পাওয়া ব্রেইন স্টেশন ২৩ পিএলসি শেয়ারবাজার থেকে ১০ টাকা অভিহিত মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলন করবে।

সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানিটি কম্পিউটার ও আইটি সামগ্রী ক্রয় এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

জুলাই’২৩ –সেপ্টেম্বর’২৩ পর্যন্ত তিন মাসের আর্থিক বিবরণ অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯২ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৮ পয়সায়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

মিজান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে