×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

২০২৪ জুলাই ৩১ ১৩:০৩:৪৭
বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বাটা সু লিমিটেড ৩০ জুন, ২০২৪ দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ৭৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২২ টাকা ১১ পয়সা। তাতে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় কমেছে ৩৭ শতাংশ।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২৭ টাকা ১৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩২ টাকা ০৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৬৫ টাকা ০৮ পয়সায়।

তারিক/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে