×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

২০২৪ জুলাই ৩১ ১২:২৪:৩৫
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫৮ পয়সা। তাতে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ৩৮ শতাংশ।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ০৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৭৭ পয়সা।

আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ১৫ পয়সায়।

তারিক/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে