×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রথমবারের মতো ব্রোকারেজ হাউজ পরিদর্শনে ডিএসই’র চেয়ারম্যান

২০২৪ জুলাই ২৮ ১৯:৪৭:০৪
প্রথমবারের মতো ব্রোকারেজ হাউজ পরিদর্শনে ডিএসই’র চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু প্রথমবারের মতো মতিঝিলে অবস্থিত ডিএসই’র বেশ কিছু ব্রোকারেজ হাউজ পরিদর্শন করেছেন।

আজ রোববার (২৮ জুলাই) ডিএসই’র চেয়ারম্যান ব্রোকারেজ হাউজে স্বশরীরে উপস্থিত হয়ে ট্রেকহোল্ডার প্রতিনিধি এবং বিনিয়োগকারীদের সাথে কুশল বিনিময় করেন এবং লেনদেনে কার্যক্রমে কোন ধরণের সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তিনি বলেন, বিনিয়োগকারীদের লেনদেন কার্যক্রমে যে কোন ক্রান্তিকালে যেন বাঁধার সম্মুখীন না হয় সে বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ সর্বদা তৎপর রয়েছে।

তিনি জানান, শেয়ারবাজার উন্নয়নে খুব শীগ্রই সকল স্তরের বিনিয়োগকারীদের সাথে মতবিনিময় করবেন।

ড. হাফিজ বাবু ডিএসইর তিন কার্যদিবস লেনদেন বন্ধ থাকার পর সকল ব্রোকার এবং শাখা অফিস লেনদেনে অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে শেয়ারবাজারের যে কোন ক্রান্তিকালে কোনরকম আতংকিত না হয়ে ধৈর্য্য ধরার আহবান জানান।

পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন ডিএসই’র জিএম এন্ড কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান এবং উপ-মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমানসহ আরো অনেকে। মামুন/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে