রেমিট্যান্স প্রণোদনায় শেয়ারবাজারের ৮ ব্যাংকের জালিয়াতি
নিজস্ব প্রতিবেদক : প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে প্রণোদনার নগদ অর্থ বিতরণে ১১ ব্যাংকের জালিয়াতির প্রমাণ পেয়েছে বাংলাদেশ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) দপ্তর। এর মধ্যে শেয়ারবাজারের রয়েছে ৮ ব্যাংক।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রণোদনা বিতরণ নিয়ে সিএজির কমপ্লায়েন্স অডিট প্রতিবেদনে এসব অনিয়মের তথ্য উঠে এসেছে।
সিএজির প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্সের প্রণোদনা-সংক্রান্ত ৬ হাজার ১১৯টি লেনদেনের ক্ষেত্রে গুরুতর অনিয়মের ঘটনা ঘটেছে। এতে রাষ্ট্রের ৬৪ কোটি ৪৩ লাখ ২১ হাজার ৫৮ টাকা ক্ষতি হয়েছে।
সিএজি দপ্তর রেমিট্যান্সের প্রণোদনা বিতরণ নিয়ে ২০১৯-২০ থেকে ২০২০-২১ অর্থবছরে এসব নিরীক্ষা চালায় । নিরীক্ষায় অনিয়ম ধরা পড়া রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক হলো সোনালী, অগ্রণী, জনতা এবং রূপালী। এরমধ্যে রূপালী ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত।
অন্যদিকে, বেসরকারি ব্যাংকগুলো হলো পূবালী, ডাচ্-বাংলা, ব্র্যাক, এনসিসি, সাউথইস্ট, মিউচুয়াল ট্রাস্ট এবং ব্যাংক এশিয়া। এসব ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত।
অডিট প্রতিবেদনে উল্লেখ করা হয়, ব্যাংকগুলো ৬ হাজার ১১৯টি লেনদেনের ক্ষেত্রে গুরুতর অনিয়ম করেছে। আর অনিয়মের ৬৪ কোটি ৪৩ লাখ ২১ হাজার ৫৮ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে।
সিএজির অডিট প্রতিবেদন অনুযায়ী, জনতা ব্যাংকের লোকাল অফিস ও ফরেন ওয়েজ আর্নার্স শাখার মাধ্যমে ১০ কোটি ৯৪ লাখ টাকা সরকারের আর্থিক ক্ষতি হয়েছে।
একইভাবে সোনালী ব্যাংকের দিলকুশার ওয়েজ আর্নার্স শাখায় ট্রেড ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে ২ লাখ ৫২ হাজার টাকা সরকারের আর্থিক ক্ষতি হয়েছে।
অন্যদিকে, অগ্রণী ব্যাংকের দিলকুশা শাখা, রূপালী ব্যাংকের মতিঝিল শাখা, ব্যাংক এশিয়ার কারওয়ান বাজার শাখা এবং ডাচ্-বাংলা ব্যাংকের মতিঝিল শাখার মাধ্যমে সরকারের ক্ষতি হয়েছে ৩ কোটি ৩২ লাখ টাকা।
এ ছাড়া অগ্রণী ব্যাংকের দিলকুশা শাখা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রধান শাখা, এনসিসি ব্যাংকের সিলেটের চৌহট্টি শাখা রেমিট্যান্সের নগদ প্রণোদনা অর্থ পরিশোধ না করেই বানোয়াটভাবে অতিরিক্ত খরচ পরিশোধ হিসাবে দেখানো হয়েছে। এতে সব মিলিয়ে ক্ষতি প্রায় ৪৯ কোটি ৭ হাজার টাকা।
অডিট প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকগুলোর অসহযোগিতার কারণে রেমিট্যান্সের বিপরীতে সরকারের বরাদ্দকৃত অর্থ পুরোপুরি বিতরণ করা সম্ভব হয়নি। ২০১৯-২০ অর্থবছরে বাজেটের প্রণোদনার জন্য বরাদ্দ অর্থ ছিল ৩ হাজার ৬০ কোটি টাকা।
এর মধ্যে নগদ প্রণোদনা সহায়তা বিতরণ করা হয়েছে ২ হাজার ৬৪৮ কোটি ৩১ লাখ টাকা। অবণ্টিত থাকে ৪১১ কোটি ৬৯ লাখ টাকা বা ৮৬ দশমিক ৫৫ শতাংশ। অডিট প্রতিবেদনে এসবকে গুরুতর আর্থিক অনিয়ম উল্লেখ করা হয়েছে।
সিএজির অডিট প্রতিবেদনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম বলেন, রেমিট্যান্স বাড়াতে পর্যায়ক্রমে প্রণোদনা বৃদ্ধি করা হয়েছে। আবার কিছু ব্যাংক স্বেচ্ছায় প্রণোদনা দিয়েছে। সেখানে অনিয়ম হলে প্রবাসীরা বঞ্চিত হবেন। কেন্দ্রীয় ব্যাংক এই বিষয়ে নজরদারি করবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।
মিজান/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


