×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টেকনো ড্রাগসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

২০২৪ জুলাই ১৪ ১১:৫৭:১৮
টেকনো ড্রাগসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে লেনদেন হতে যাওয়া ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড ৩১ মার্চ,২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৩১ পয়সা।

আইপিও পরবর্তী শেয়ার সংখ্যার ভিত্তিতে অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৩০ পয়সায়।

অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির বেসিক ইপিএস হয়েছে ২ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৯০ পয়সা।

আইপিও পরবর্তী শেয়ার সংখ্যার ভিত্তিতে তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৮৪ পয়সায়।

৩১ মার্চ,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ৫১ পয়সা।

মিজান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে