×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ জুলাই ১২ ১০:০০:৪৮
সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৭-১১ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১২টি প্রতিষ্ঠান। এরমধ্যে ২২০টির দর বেড়েছে, ১৫৪টির দর কমেছে, ২২টির দর অপরিবর্তিত ছিল এবং ১৬টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে আইবিবিএল মুদারাবা পারপ্যেচুয়াল বন্ডের। সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট দর ১১.৫৫ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিলিভার কনজ্যুমারের ৯.৩১ শতাংশ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ৯.২২ শতাংশ, তুং হাই নিটিংয়ের ৮.৭০ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৮.২৯ শতাংশ, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ৮.০৫ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭.১৮ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্সের ৬.৮৮ শতাংশ, লিনডে বাংলাদেশের ৬.৭১ শতাংশ এবং সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেডের ৬.৬৭ শতাংশ শেয়ার দর কমেছে।

তারিক/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে