ডলার সংকটের পরও রেমিট্যান্স বাড়ানোর ক্ষেত্রে নানা জটিলতা!
নিজস্ব প্রতিবেদক : চলতি বছরজুড়েই দেশে বৈদেশিক মুদ্রার সংকট চলছে। তারপরও বন্ডের মাধ্যমে দেশে রেমিট্যান্স বাড়ার সুযোগ সীমিত করে রেখেছে অর্থ মন্ত্রণালয়।
আগে ৮ কোটি টাকা মূল্যের বন্ড কেনার সুযোগ থাকলেও এখন তা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক কোটিতে। এতে অতিরিক্ত ডলার ফেরত নিয়ে যাচ্ছেন অনেকে, যার প্রভাব পড়ছে রিজার্ভে।
ব্যাংকাররা বলছেন, নানা শর্তের কারণে ডলারে বিনিয়োগ কমছে প্রবাসীদের। আর এর পুরো দায় অর্থ মন্ত্রণালয়ের কাঁধে চাপাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
রেমিট্রান্সখাত সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্স দিয়ে বন্ড কেনায় নেই প্রণোদনা সুবিধা। বেশি রেমিট্যান্স পাঠিয়েও বন্ডে এক কোটি টাকার বেশি বিনিয়োগের সুযোগ নেই, যা আগে ছিল সর্বোচ্চ ৮ কোটি টাকা। আবার সঞ্চয়পত্র থাকলে বাদ যাবে এক কোটির হিসেব থেকে। তুলে দেয়া হয়েছে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) সম্মাননাও। তাঁরা বলছেন, বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকায় শত শত কোটি ডলারের ঋণে জর্জরিত হচ্ছে দেশ। অথচ কেউ রেমিট্যান্স দিয়ে বন্ড কিনলে দেয়া হয়েছে নানা শর্ত। এতে কতটা স্বাস্থ্যকর হচ্ছে রিজার্ভ ও অর্থনীতি? অর্থনীতিবিদরা মনে করেন, দূরদর্শিতার অভাব রয়েছে নীতি নির্ধারকদের। প্রবাসীদের আকৃষ্ট করতে দিতে হবে উচ্চ মুনাফা। অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, মানুষকে বন্ডমুখী করতে হলে মুনাফার হার বাড়াতে হবে। কমাতে হবে জটিলতা।
সোনালী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, প্রবাসীদের বিনিয়োগের অন্যতম আর্কষণ ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড। কিন্তু এনআইডি থাকা, সীমা বেঁধে দেয়া এবং নবায়ন করতে না পারাসহ নানা জটিলতায় বিমুখ হচ্ছেন অনেকে।
উল্লেখ্য, বতর্মানে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে সর্বোচ্চ ১২ শতাংশ, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ডলার প্রিমিয়াম বন্ডে প্রবাসীরা পাচ্ছেন যথাক্রমে সর্বোচ্চ ৬ ও সাড়ে ৭ শতাশ মুনাফা।
মিজান/
পাঠকের মতামত:
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আলোচিত তাহসিফ সাউরির পরিচয়
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কহিনুর কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো
- তাহসিফের সঙ্গে হাসিনার ভিডিওর যোগসূত্র, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- জনতা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক













