হরমুজ প্রণালীতে অচলাবস্থা: বিশ্বজুড়ে সার ও প্লাস্টিক সংকটের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সামরিক সংঘাত এবং তেহরানের পাল্টা আঘাতের ফলে বিশ্বজুড়ে সামুদ্রিক পণ্য পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বিশেষ করে ইরান ও ওমানের মধ্যবর্তী সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালী অচল হয়ে পড়ায় কেবল জ্বালানি তেল নয়, বরং সার, প্লাস্টিক এবং খাদ্যপণ্যের বৈশ্বিক সরবরাহ চেইন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। বাণিজ্যের এই অচলাবস্থা কেবল হাইড্রোকার্বন খাতের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর প্রভাব ছড়িয়ে পড়ছে জনজীবনের প্রতিটি স্তরে।
বিশ্বের মোট সারের প্রায় ৩৩ শতাংশ, যার মধ্যে সালফার ও অ্যামোনিয়া অন্তর্ভুক্ত, এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। কাতার, সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত থেকে এসব সার ভারত, চীন, ব্রাজিল এবং আফ্রিকার বিভিন্ন দেশে পৌঁছায়।
বাণিজ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার-এর মতে, উপসাগরীয় অঞ্চলের এই নৌ-পথের কোনো বাস্তবসম্মত বিকল্প নেই। স্থলপথে পাইপলাইন বা ট্রাকের মাধ্যমে এত বিশাল পরিমাণ পণ্য পরিবহন করা প্রায় অসম্ভব। এছাড়া সারের প্রধান কাঁচামাল গ্যাস বা তেল হওয়ায় জ্বালানির দাম বাড়লে সারের দামেও বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দিতে পারে, যা বিশ্বজুড়ে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে।
মধ্যপ্রাচ্যের এই সংঘাত বিশ্বের প্লাস্টিক উৎপাদনকেও হুমকির মুখে ফেলেছে। সংযুক্ত আরব আমিরাত বিশ্বের অন্যতম বড় পলিমার রপ্তানি কেন্দ্র, যা বিশ্বজুড়ে ব্যবহৃত পলিথিনের প্রায় ১৫ শতাংশ উৎপাদন করে। সাম্প্রতিক অস্থিরতায় আমিরাতের জেবেল আলি বন্দরে অগ্নিকাণ্ড এবং কুয়েতের বন্দরে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হওয়ায় প্লাস্টিক শিল্পের কাঁচামাল সরবরাহ ব্যাহত হচ্ছে। এর ফলে বিশ্ববাজারে প্লাস্টিক পণ্যের সংকট তৈরির আশঙ্কা করছে পরামর্শক প্রতিষ্ঠান আর্গাস মিডিয়া।
নিরাপত্তা ঝুঁকির কারণে বিশ্বের বড় বড় শিপিং কোম্পানিগুলো এখন হরমুজ প্রণালী এড়িয়ে চলছে। বিমা কোম্পানিগুলো এই অঞ্চলে যাতায়াতকারী জাহাজের প্রিমিয়াম বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যার ফলে এই পথে নৌ-চলাচল এখন অসম্ভব ব্যয়বহুল হয়ে পড়েছে। ডেনমার্কের জায়ান্ট কোম্পানি মার্সক এবং ফ্রান্সের সিএমএ সিজিএম হরমুজ প্রণালীর পাশাপাশি সুয়েজ খালের ব্যবহারও স্থগিত করেছে। এর ফলে জাহাজগুলোকে এখন এশিয়া থেকে ইউরোপে পৌঁছাতে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে কয়েক হাজার কিলোমিটার বাড়তি পথ পাড়ি দিতে হচ্ছে।
সবশেষে এই সংঘাত মধ্যপ্রাচ্যের নিজস্ব খাদ্যনিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই অঞ্চলের দেশগুলো তাদের খাদ্য চাহিদার একটি বড় অংশ আমদানির ওপর নির্ভর করে, যা মূলত হরমুজ প্রণালী দিয়ে আসে। অতীতে ২০১৫ সালে এই অঞ্চলে সামরিক উত্তেজনার সময় ভারত থেকে আসা চালের চালান মাঝপথে আটকে পড়ার নজির রয়েছে। বর্তমানে পরিস্থিতির আরও অবনতি হলে মধ্যপ্রাচ্যে খাদ্যপণ্যের তীব্র সংকট দেখা দিতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
জুয়েল/
পাঠকের মতামত:
- দুই কোম্পানির প্রতিবেদনে নিরীক্ষকের বিশেষ মন্তব্য, নজরে বিনিয়োগকারীরা
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- অক্টোবরে টানা ১৬ দিনের ছুটি! কারা পাবেন এই সুযোগ
- অস্থিতিশীলতা ঠেকাতে ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা গ্রাহক ফোরামের
- ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের চতুর্থ ঢাকা
- মশার কাছে ‘প্রিয়’ মানুষ যারা, গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
- পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
- আর্থিক সূচকে অবনতির কারণ জানিয়েছে আমরা টেকনোলোজিস
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ
- ক্যানসার ভেবে ১১ বছর চিকিৎসা, পরে যা জানলেন ওই নারী
- বাই-ইন মার্কেট থেকে শেয়ার কেনার ঘোষণা
- আমরা টেকনোলজিসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডলারের দাম ঠেকাতে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- কারাগারে আ.লীগ নেতাদের হাসাহাসি, ‘ভি’ চিহ্ন, জন্মদিন পালন
- মদিনায় মিলল ১০০ বিলিয়ন ডলারের খনিজ সম্পদ!
- সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মায় বড় পরিবর্তন
- চাকরিজীবীদের জন্য বড় সুখবর, একসঙ্গে বদলাচ্ছে ১১ সুবিধা
- আসিফের ‘ঘাড় ত্যাড়ামি’ ছিল; সারজিসের কড়া জবাব
- বগুড়ায় ড্রোন কারখানা কি বড় যুদ্ধের প্রস্তুতি ?
- আ. লীগের নেতাদের বিএনপি নেতা রিজভীর মতো হতে বললেন শেখ হাসিনা
- একদিনের ছুটিতেই টানা ৫ দিন! অক্টোবরে বড় সুযোগ
- তিন মাসে ব্যাংকে এত কোটিপতি হিসাব বাড়ার নেপথ্য
- আরও ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- মমেক হাসপাতালে আগুন: মৃত্যু নিয়ে যা বললেন বিভাগীয় কমিশনার
- শহীদ জিয়ার হত্যার সময় হেলিকপ্টারে যেখানে গিয়েছিলেন এরশাদ
- আজ সোনা-রুপার বাজারে যে দাম, জেনে নিন এক ভরির হিসাব
- আমদানিকারকদের বড় সুখবর, নতুন সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক
- সাদিক কায়েমকে নিয়ে পাটোয়ারীর পোস্ট, দিলেন বিশেষ বার্তা
- আজকের নামাজের সময়সূচি: ঢাকাসহ সব বিভাগের সময়
- আজকের টাকার রেট: ডলার, রিয়াল, ইউরোসহ সব মুদ্রার হার
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়













