×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ঈদের ছুটি কাটিয়ে শেয়ারবাজারে লেনদেন শুরু আজ

২০২৪ জুন ১৯ ০৯:২৯:৪১
ঈদের ছুটি কাটিয়ে শেয়ারবাজারে লেনদেন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ও টানা পাঁচ দিনের ছুটি শেষে বুধবার (১৯ জুন) থেকে দেশের শেয়ারবাজারে আবারো লেনদেন শুরু হচ্ছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়াও আজ থেকে দেশের খুলছে অফিস-আদালত। একইসঙ্গে দেশের ব্যাংকগুলোও খুলছে।

আজ থেকে দেশের ব্যাংকগুলোতে নতুন নিয়মে লেনদেন চলবে বিকেল ৪টা পর্যন্ত। সরকার ঘোষিত অফিস সূচির সঙ্গে তাল মিলিয়ে ব্যাংক লেনদেনের নতুন এ সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, নতুন নিয়ম অনুযাযী ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

এতদিন ব্যাংক লেনদেন হ‌য়ে‌ছিল সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা এবং ব্যাংকগুলোর অফিস চলে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সেই হিসাবে ব্যাংক লেনদেন আধা ঘণ্টা ও অফিস এক ঘণ্টা বেশি সময় চলবে।

তারিক/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে