×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ জুন ১৪ ১০:২৯:৫৭
সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৯-১৩ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১২টি প্রতিষ্ঠান। এরমধ্যে ৫৪টির দর বেড়েছে, ৩২৩টির দর কমেছে, ১৭টির দর অপরিবর্তিত ছিল এবং ১৮টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে বাংলঅদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ১৫.৫৬ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংকের ১৪.৬৭ শতাংশ, সোনালী আঁশের ১৩.৯৮ শতাংশ, খান ব্রাদার্সের ১৩.৯৪ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ১৩.৪৩ শতাংশ, এনসিসি ব্যাংকের ১৩.৬১ শতাংশ, রূপালী ব্যাংকের ১২.৩২ শতাংশ, এআইবিএল ফার্স্ট ইসলামীক মিউচুয়াল ফান্ডের ১১.৯০ শতাংশ, ন্যাশনাল পলিমারের ১১.৫০ শতাংশ এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ১১.৪৩ শতাংশ শেয়ার দর কমেছে।

শেয়ারনিউজ, ১৪ জুন ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে