‘মালয়েশিয়ায় পাঠাতে কর্মী প্রতি দেড় লাখ টাকা নিয়েছে সিন্ডিকেট’
নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ায় পাঠাতে শ্রমিক প্রতি ১ লাখ ৫২ হাজার টাকা সিন্ডিকেটকে দিতে হয়েছে বলে অভিযোগ করেছেন জনশক্তি ব্যবসায়ীদের সংগঠন বায়রার নেতারা।
তারা বলেন, এ কারণে সরকার নির্ধারিত ব্যয় ৭৯ হাজার টাকা হলেও কর্মীদের পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ হয়েছে। কর্মীরা মালয়েশিয়ায় গিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি পাননি।
বায়রার বার্ষিক সাধারণ সভা (এজিএম) বর্জনকারী নেতারা সোমবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এজিএমে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের নিয়ন্ত্রণ ইস্যুতে হট্টগোল হয়। হেনস্তার অভিযোগ তুলে সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি রিয়াজ উল ইসলামের নেতৃত্বে ২৭ সদস্যের কার্যনির্বাহী কমিটির ১০ নেতা এজিএম ওয়াক আউট করেন।
তারা আরেকটি হোটেলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন স্বপনের নির্দেশে হামলা করা হয়।
বায়রা বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২২-২০২৩ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব এবং বাজেট প্রস্তাব অনুমোদনের সময় দ্বিমতের কারণে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। কয়েকজন সদস্য আসন্ন নির্বাচনের কারণে ব্যক্তিগত বিষয়ে বক্তব্য দিতে শুরু করেন।
বিজ্ঞপ্তিতে আরো জানিয়েছে, সভাপতি তাদের আলোচ্যসূচিতে সীমাবদ্ধ থাকতে বললে, তারা পরিকল্পিতভাবে হৈ চৈ করে এজিএম থেকে বেরিয়ে যান।
তবে সংবাদ সম্মেলনে এজিএম বর্জনকারী নেতারা বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কথা বলতে দেওয়া হয়নি। বায়রার যুগ্ম মহাসচিব-১ ফখরুল ইসলাম দাবি করেন, কর্মী প্রতি ১ লাখ ৫২ হাজার টাকা নিয়েছেন। এ বিষয়টি তুলে ধরায় এজিএমে বাধা দেওয়া হয়।
এছাড়াও আগের এজিএমে সিদ্ধান্ত ছিল, প্রত্যেক কর্মীর জন্য বায়রাকে এক হাজার টাকা করে দেবেন এজেন্সি মালিকরা। ছাড়পত্র পাওয়া ৪ লাখ ৯৪ হাজার কর্মীর জন্য, বায়রায় ৪৯ কোটি ৪০ লাখ টাকা চাঁদা পাওয়ার কথা। এ হিসাব নেই। সিন্ডিকেট এ টাকাও লোপাট করেছে।
২০২২ সালে বাংলাদেশের চার এমপির প্রতিষ্ঠানসহ ২৫ এজেন্সিকে কর্মী পাঠানোর কাজ দেয় মালয়েশিয়া। যারা সিন্ডিকেট নামে পরিচিত পায়। পরে এতে যোগ হয় আরও ৭৫ বেসরকারি এজেন্সি।
সমকাল অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছিল, এজেন্সিগুলো মালয়েশিয়া থাকা সিন্ডিকেটে নিয়ন্ত্রকদের কর্মী প্রতি ৬ হাজার রিঙ্গিত দিয়ে কর্মী নিয়োগের চাহিদাপত্র তথা ভিসা কিনে আনে। এর ফলে ভুয়া চাহিদাপত্র অর্থাৎ চাকরি না থাকার পরও কর্মী পাঠানো হয়। বাংলাদেশে কর্মী প্রতি ১ লাখ ৫২ হাজার টাকা নেওয়া হয়েছে।
গত ৩১ মে বন্ধ হয় মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের কাছ থেকে ছাড়পত্র পেয়েও যেতে পারেননি ১৭ হাজার কর্মী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তদন্ত করছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।
কে কীভাবে ১ লাখ ৫২ হাজার টাকা করে নিয়েছে? প্রশ্নে সংবাদ সম্মেলনে বায়রা নেতা মোহাম্মদ জামিল হোসাইন বলেন, মাইগ্রামের জন্য তিন হাজার, স্বাস্থ্য পরীক্ষায় ১০ হাজার টাকা দিতে হয়েছে। এক লাখ সাত হাজার টাকা করে নিয়েছেন সিন্ডিকেটের নিয়ন্ত্রক রুহুল আমিন স্বপন।
বাকিটা পেয়েছে, যে এজেন্সির লাইসেন্স ব্যবহার করে কর্মী পাঠাতে হয়েছে, সেই প্রতিষ্ঠান। তবে এগুলোর দালিলিক প্রমাণ নেই।
মঞ্জিল ওভারসিজের মালিক মুজিবুর রহমান মুজিব সংবাদ সম্মেলনে দাবি করেন, সিন্ডিকেটে টাকা দেওয়ার প্রমাণ রয়েছে তাঁর কাছে।
তিনি বলেন, রুহুল আমিন স্বপনের নিয়ন্ত্রিত দুটি এজেন্সির নামে কর্মী পাঠিয়েছেন। কর্মী প্রতি ১ লাখ ৫২ হাজার টাকা দেওয়ার ব্যাংক রশিদ রয়েছে।
ফখরুল ইসলাম অভিযোগ করেন, মালয়েশিয়ার মতো লিবিয়ার শ্রমবাজারেও সিন্ডিকেট হয়েছে। ২ হাজার ৩০০ এজেন্সির ৫০টি কর্মী পাঠানোর কাজ পেয়েছে। সৌদি আরব এবং আরব আমিরাতে শ্রমবাজারে সিন্ডিকেট তৈরি চেষ্টা চলছে।
বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, যারা অভিযোগ করেছেন তারাও কর্মী পাঠিয়েছেন মালয়েশিয়ায়। সে সিন্ডিকেটে ঢোকার চেষ্টা করছিল।
শেয়ারনিউজ, ১২ জুন ২০২৪
পাঠকের মতামত:
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা











.jpg&w=50&h=35)

