ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

টেকসই শেয়ারবাজার তৈরির ওপর দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচী

২০২৪ জুন ০৫ ১৯:২৫:২৯
টেকসই শেয়ারবাজার তৈরির ওপর দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক : টেকসই শেয়ারবাজার বিনির্মাণ ও বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন ‘আইপিও, কিউআইও, এটিবি ও মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার, রুলস -১৯৯৬’ শিরোনামে দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

আজ বুধবার (০৫ জুন) বিকালে বিএমবিএর সভাপতি মাজেদা খাতুন অ্যাসোসিয়েশনের ট্রেনিং রুমে অনুষ্ঠানটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতি ছাড়াও সেক্রেটারী জেনারেল, সহ-সভাপতি এবং অন্যান্য এক্সিকিউটিভ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচীটি আয়োজনের মূল উদ্দেশ্য হল শেয়ারবাজার ও মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দক্ষতা বৃদ্ধি, সম্পর্ক উন্নয়ন এবং শেয়ারবাজার সংশ্লিষ্ট মতবিনিময় করা।

দুই দিনব্যাপী কর্মসূচীর প্রথম দিন ‘মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার রুলস ১৯৯৬’ এবং আইপিও এর প্রক্রিয়া ও পদ্ধতির ওপর এবং দ্বিতীয় দিন, কিউআইও এবং এটিবির উপর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জন্য প্রশিক্ষণ প্রদান করা হবে। অনুষ্ঠান পরিশেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হবে।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন মনে করে এই প্রশিক্ষণের মাধ্যমে মার্চেন্ট ব্যাংক এবং পুঁজিবাজারের সাথে জড়িত ব্যক্তিবর্গের দক্ষতা, ধারণা ও কৌশলের উন্নয়ন ঘটানো সম্ভব হবে।

শেয়ারনিউজ, ০৫ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে