ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বাংলাদেশীদের জন্য আবারও খুলে গেল ওমানের শ্রমবাজার

২০২৪ মে ৩০ ০৫:৪৯:২৩
বাংলাদেশীদের জন্য আবারও খুলে গেল ওমানের শ্রমবাজার

প্রবাস ডেস্ক : মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ওমানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে বাংলাদেশীদের জন্য আবারও ভিসা খুলে দেওয়া হয়েছে। দেশটিতে বর্তমানে প্রায় ৮ লক্ষ বাংলাদেশী বসবাস করছে।

বুধবার (২৯ মে) বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ওমানের শ্রমমন্ত্রীর সাথে বৈঠকের পর এমন ঘোষণা দেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ি, ওমান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যায়ক্রমে ১২ ধরনের ভিসা খুলে দিয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি ভিসা, জিসিসি রেসিডেন্সদের জন্য ভিজিট ভিসা, সিটিজেন স্পাউস ভিসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক, একাউন্টেন্ট, ইনভেস্টর ভিসা, অফিসিয়াল ভিসা, বিশেষায়িত কর্মী ভিসা।

শেয়ারনিউজ, ৩০ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে