শাকিব খানের ২৪৯ সিনেমায় ৭০ নায়িকা
বিনোদন প্রতিবেদক : বর্তমানে ঢাকাই সিনেমার শীর্ষ নায়কের আসনে রয়েছেন শাকিব খান। দীর্ঘ এই অভিনয় জীবনে অর্জন তিনি করেছেন চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 'ভালোবাসলেই ঘর বাঁধা যায় না', 'খোদার পরে মা', 'আরও ভালোবাসবো তোমায়' ও 'সত্তা' সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
সুপারস্টার শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা ২৪৯। সর্বশেষ গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে হিমেল আশরাফ পরিচালিত 'রাজকুমার'।
২০২৩ সালে মুক্তি পাওয়া তপু খান পরিচালিত 'লিডার: আমিই বাংলাদেশ', তারপর হিমেল আশরাফ পরিচালিত 'প্রিয়তমা' সিনেমা দুটি মুক্তির পর অভিনয়ের জন্য নিজের পারিশ্রমিক এক কোটি টাকা নির্ধারণ করেছেন শাকিব খান।
প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার তথ্যমতে, 'প্রিয়তমা' সিনেমাটি সারা বিশ্বে প্রায় ৪১ কোটি টাকার ব্যবসা করেছে।
শাকিব খান অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা 'অনন্ত ভালোবাসা'। মুক্তি পায় ১৯৯৯ সালের ২৮ মে। সেই হিসেবে তার অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ হয়েছে।
গত ঈদে মুক্তি পাওয়া সর্বোচ্চ সিনেমা শাকিব খানের দখলে। তার অভিনীত ৯৪টি সিনেমা ঈদে মুক্তি পেয়েছে। দুই বাংলা মিলিয়ে সিনেমার গানের সবচেয়ে বেশি ভিউ তার দখলে। বাংলাদেশের নায়ক হিসেবে প্রথম প্যান ইন্ডিয়ান 'দরদ' সিনেমায় অভিনয় করেছেন তিনি।
চলচ্চিত্রের শীর্ষ এই নায়ক দেশ-বিদেশের ৭০ জন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন। তবে সবচেয়ে বেশি অভিনয় করেছেন অপু বিশ্বাসের বিপরীতে। এই জুটি সর্বমোট ৭২টি সিনেমায় অভিনয় করেছেন।
শাকিব-অপু জুটির উল্লেখযোগ্য সিনেমা হলো- 'কোটি টাকার কাবিন', 'চাচ্চু', 'দাদীমা', 'পিতার আসন', 'তোমার জন্য মরতে পারি', 'সন্তান আমার অহংকার', 'মনে প্রাণে আছ তুমি', 'ঢাকার কিং', 'মাই নেম ইজ খান', 'হিরো-দ্য সুপারস্টার', 'লাভ ম্যারেজ', 'রাজনীতি, 'সম্রাট' ইত্যাদি।
চলচ্চিত্র জীবনের ২৫ বছরে চরিত্রের প্রয়োজনে নানান লুকে দেখা গেছে শাকিব খানকে। তবে দর্শক তার 'রাফ অ্যান্ড টাফ' লুক বেশি পছন্দ করে।
তার এমন লুক প্রথম নজরে আসে ২০১৬ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজিত 'শিকারি' সিনেমায়। অবশ্য দেশীয় 'সম্রাট' সিনেমায় অন্যলুকে তাকে দেখা গিয়েছিল।
তারপর 'নবাব', 'ভাইজান এলো রে' সিনেমাগুলোতে নতুন নতুন লুকে দেখা যায় তাকে। সবকিছু ছাপিয়ে ২০২৩ সালে 'প্রিয়তমা' সিনেমার বৃদ্ধ লুক ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে আলোচিত। 'তুফান' সিনেমায় তার লুকও পছন্দ করেছে দর্শক।
শাকিব খান ও শবনম বুবলি জুটি সর্বমোট ১১টি সিনেমায় অভিনয় করেছে। তাদের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে 'বসগিরি', 'বীর', 'পাসওয়ার্ড', 'লিডার—আমিই বাংলাদেশ' ইত্যাদি।
শাকিব খানের সিনেমার জীবন বদলে যায় ২০০৬ সালে—'কোটি টাকার কাবিন' মুক্তির পর। সিনেমাটি পরিচালনা করেন এফ আই মানিক। এই সিনেমার পর নিজের মজবুত আসন গড়ে তোলেন তিনি।
ঢাকাই সিনেমার এই শীর্ষ আরেক জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের বিপরীতে 'গোলাম' ছবিতে অভিনয় করেও আলোচনায় আসেন শাকিব খান। তবে ২০১৬ সালে 'শিকারি' সিনেমাটি মুক্তি পাওয়ার পর দর্শকরা তাকে নতুন করে আবিষ্কার করে।
শাকিব খান অভিনীত ২৪৯ সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হলো- 'আমার প্রাণের স্বামী', 'প্রিয়া আমার প্রিয়া', 'আমার স্বপ্ন তুমি', 'তুমি স্বপ্ন তুমি সাধনা', 'এক বুক জ্বালা', 'সন্তান আমার অহংকার', 'বলবো কথা বাসর ঘরে', 'ডন নাম্বার ওয়ান', 'সম্রাট', 'রাজনীতি', 'শিকারি', 'নবাব', 'চালবাজ', 'লাভ ম্যারেজ', 'খুনি শিকদার', 'সিটি টেরর', 'আরো ভালোবাসবো তোমায়', 'ভাইজান এলো রে', 'সত্তা', 'বীর', 'পাসওয়ার্ড', 'নবাব এলএলবি', 'নাকাব', 'প্রিয়তমা', 'রাজকুমার' ইত্যাদি।
শেয়ারনিউজ, ২৯ মে ২০২৪
পাঠকের মতামত:
- জাতিসংঘে জাইমা রহমানের কাজ, বেতন নিয়ে যা জানা গেল
- আম্বানির ছেলের অধ্যাপক পদ নিয়ে বিতর্ক, মুখ খুললেন ইউনিভার্সিটি
- এক কাঠামোয় পুলিশে আসছে নতুন ‘বিশেষ ইউনিট’
- ঢাকার মেগা প্রজেক্টে চীন আউট, জাপান ইন
- জাতিসংঘে অংশ নেননি কিম-পুতিন-মোদীসহ ৫০ বিশ্বনেতা, নেপথ্যে
- ২০২৭-এ বিদেশে পড়তে যাওয়ার বাজেট গাইডলাইন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- ‘সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না’
- দুর্গাপূজার ছুটি নিয়ে বড় সুখবর সরকারি চাকরিজীবীদের
- ‘বিয়ে হয়নি’ বলেই বিমানবন্দরে ৩ তরুণীকে আটকের অভিযোগ
- আজ শুক্রবার ও শনিবার যেসব ব্যাংক শাখা খোলা
- বাংলাদেশের সাথে চুক্তি নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্পের বিশেষ পোস্ট
- আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি
- অবশেষে নেইমারের ১০ নম্বর জার্সি পেলেন যিনি
- বাণিজ্য সহজীকরণে বড় উদ্যোগ, ডব্লিউটিওর শর্ত দ্রুত বাস্তবায়নের তাগিদ
- ‘ডিলিট ফর এভরিওয়ান’ করা মেসেজ পড়ার উপায়
- অগ্রণী ব্যাংকের এজেন্ট আউটলেটে কোটি টাকার প্রতারণার অভিযোগ
- সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৭ দিনের ছুটির সুযোগ
- অস্ট্রেলিয়ার ভিসায় সাত খাতে অগ্রাধিকার, জানুন বিস্তারিত
- সোনা-রুপা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের দাম
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর ২১ মিনিটের ভাষণে উঠে এলো যেসব বিষয়
- ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক না দিলেই বাতিল হবে ১৪ হাজার আবেদন
- রাত ২টার ঘটনা, গৃহবধূর চিৎকারে ছুটে এসে যা দেখলেন স্বজনরা
- নেতানিয়াহুর কড়া বক্তব্যের পর মুখ খুললেন মামদানি
- ঋণ, আমানত ও সম্পদের হিসাবে বড় অসংগতি, নিরীক্ষায় যা বেরিয়ে এলো
- অতিরিক্ত ক্রয়ক্ষমতা দেখিয়ে সুবিধা দেওয়ার অভিযোগ, তদন্তে বিএসইসি
- চার আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের বড় সুখবর
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর
- ভালোবাসায় বয়সের হিসাব মানেননি বলিউডের ৭ নায়িকা
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক
- ইরানের আকাশে নেমে এলো অদৃশ্য অবরোধ!
- অনিয়মের পাহাড়ে থাকা ব্যাংকের পর্ষদ ভাঙছে বাংলাদেশ ব্যাংক
- নতুন পে স্কেলে কারা বেতন পাবেন, কারা পাবেন না—জেনে নিন
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- ২০২২ সালের পর ভারতের সাথে বাংলাদেশের বড় চুক্তি
- মুনাফা কমতেই ডিভিডেন্ডে কাটছাঁট তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানির
- মক্কাসহ সৌদির ৫ এলাকায় হঠাৎ সতর্কতা
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- ধর্ষণের অভিযোগে সাময়িক নিষিদ্ধ বাংলাদেশি ক্রিকেটার
- মরিয়মের মৃত্যু নিয়ে রিমান্ডে যা বললেন গাজী নজরুল
- হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা
- সরকারের বিশেষ অনুদান পেতে নতুন সুযোগ, যেভাবে আবেদন করবেন
- গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা
- সাকিবের ঘাটতি পূরণে নতুন অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ
- ট্রাম্পের সিদ্ধান্তের উপর আদালতের চপেটাঘাত
- গ্রাহকদের শেয়ার কেনার টাকা আত্মসাত, ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে মামলা
- বারিধারার আলোচিত গাড়িচাপার ঘটনায় নতুন মোড়
- বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ
- প্রচলিত বাজারের বাইরে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড বাংলাদেশের
- আবহাওয়ার বড় পরিবর্তন, ২৪ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক













