মেরামতেই চলছে ঢাকা মহানগর পুলিশের গাড়ি, নেই ফিটনেস
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগের একজন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ৬ মে সকালে অধিদফতরের একটি গাড়ি নিয়ে বাসা থেকে বের হন। পথে একাধিকবার গাড়িটি বন্ধ হয়ে যাওয়ায় সড়কে তাঁর গাড়ির পেছনে আটকে পড়ে আরও শত শত যানবাহন। একপর্যায়ে সড়কে দাঁড়িয়েই তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাকে বার্তা পাঠান নিজের অসহায়ত্বের কথা জানিয়ে।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ওই এডিসির পাঠানো বার্তায় উল্লেখ ছিল, ‘আমি কী যানজট সরাব? নিজেই যানজট সৃষ্টি করছি। দ্রুত কিছু একটা ব্যবস্থা করুন।’
ডিএমপির ট্রাফিক বিভাগ ঢাকায় অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযানে নামে। ফিটনেস না থাকায় নাগরিকদের গাড়ি ডাম্পিংয়ে পাঠানোসহ জরিমানা করে ট্রাফিক পুলিশ।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, ওই সব অভিযানে পুলিশ নিজেই ব্যবহার করে ফিটনেসবিহীন যানবাহন। ডিএমপি ২০-৩০ বছরের পুরোনো ছয়টি রেকার এখনো ব্যবহার করে। এমনকি আসামি বহন করার প্রিজনার্স ভ্যানসহ জরুরি কাজে ব্যবহৃত ৩৯৬টি ফোর-হুইলারের ফিটনেস নেই।
এসব গাড়ি কর্মকর্তাদের চলাচল ছাড়াও টহল, আসামি বহনসহ কর্মস্থল থেকে পুলিশ সদস্যদের আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হয়ে থাকে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে জেনেও জোড়াতালি দিয়ে গাড়িগুলো চালাচ্ছে ডিএমপি।
লক্কড়ঝক্কড় এসব গাড়ির বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের যে গাড়িগুলো রয়েছে, সেগুলো মেরামত করে সংকট কাটিয়ে সেবা দেওয়ার চেষ্টা করছি। অপারেশনাল কাজ যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য আমাদের কিছু পুরোনো গাড়ি চালাতে হচ্ছে। তবে সেগুলো ধীরে ধীরে বাদ দেওয়া হবে। প্রক্রিয়াধীন রয়েছে।’
ডিএমপি সূত্রে জানা যায়, ঢাকা মহানগরে বিভিন্ন পদে মোট পুলিশ সদস্য ৩০ হাজার ৬৭৯ জন। দাঙ্গা প্রতিরোধ, টহল, থানা-পুলিশের অপারেশনাল কাজ, কর্মকর্তাদের ব্যবহার, আসামি বহনসহ বিভিন্ন কাজে প্রতিষ্ঠানটি ৩১ ধরনের ফোর-হুইলার ব্যবহার করে। কাগজ-কলমে তাদের মোট ফোর-হুইলার গাড়ির সংখ্যা ১ হাজার ৪৭৭টি।
এর মধ্যে সচল আছে ১ হাজার ৩৫৩টি। সচল গাড়ির মধ্যে আবার ২৩ শতাংশই অনুদানে পাওয়া। অর্থাৎ ৩১১টি গাড়িই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া। ডিএমপির গাড়িগুলোর মধ্যে এসইউভি ১৪৭টি, সেডান কার ৯২টি, সিঙ্গেল কেবিন পিকআপ ২১৬টি, ডাবল কেবিন পিকআপ ৪৬১টি, ট্রাক ১৯৫টি, বাস ৯২টি, প্রিজনার্স ভ্যান ৪০টি, মাইক্রোবাস ৮৫টি, রেকার ৫৭টি, এ ছাড়া এপিসি, অ্যাম্বুলেন্স, বোম্ব ডিসপোজাল ভ্যানসহ আরও ৭২টি গাড়ি আছে।
সূত্রমতে, এসব গাড়ির মধ্যে ১০ বছরের পুরোনো ৭৫৩টি, ১৫ বছরের পুরোনো ১৬৭টি এবং ২০-৩০ বছরের পুরোনো ৩৯৬টি। ২০-৩০ বছর আগের একটি গাড়িরও ফিটনেস নেই।
এছাড়া ১৫ বছর আগে কেনা গাড়িগুলোর অবস্থাও ভালো নয়। সেগুলোও নির্ধারিত মাইলেজের বেশি পথ চলায় এক অর্থে আয়ুষ্কাল হারিয়েছে।
বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. হাদিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, প্রতিটি গাড়ির একটি আয়ুষ্কাল আছে। প্রস্তুতকারী প্রতিষ্ঠান গাড়ির আয়ুষ্কাল মাপার জন্য দুটি বিষয় উল্লেখ করে। তা হলো বছর ও মাইলেজ। যেটা আগে শেষ হবে, সেই অনুযায়ী গাড়ি পরিত্যাগ করতে হবে।
পুলিশ যেসব গাড়ি ব্যবহার করে, সেগুলোর আয়ুষ্কাল সাধারণত ২০ বছর। তবে ২৪ ঘণ্টাই চালু থাকায় এসব গাড়ি মাইলেজ হিসাবে আরও আগেই আয়ুষ্কাল হারায়। এগুলো ব্যবহার অযোগ্য হওয়ায় জীবনহানির আশঙ্কা রয়েছে। এসব গাড়ি ব্যবহারে সড়কে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
জানা গেছে, পুরোনো গাড়ি বেশি হওয়ায় মেরামত ও পরিচালনা ব্যয় দিন দিন বাড়ছে। কারণ, পুরোনো গাড়ির জ্বালানি লাগে বেশি, যন্ত্রাংশও পরিবর্তন করতে হয় ঘন ঘন। অনেক সময় যন্ত্রাংশ পাওয়া যায় না। তখন জোড়াতালি দিয়ে চালানো হয়। প্রতিবছর গাড়ি মেরামতে ডিএমপির গড়ে ১৭ কোটি টাকা ব্যয় হয়।
জানা যায়, ডিএমপি দাঙ্গা দমনে যেসব গাড়ি ব্যবহার করে, সেগুলোও ২০ বছরের পুরোনো। আটটি জলকামানের মধ্যে পাঁচটিই ২০ বছর আগের। ৪০টি প্রিজনার্স ভ্যানের মধ্যেও ১১টি ২০-৩০ বছর আগের।
সাবেক আইজিপি এবং একসময়ের ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হক বলেন, পুলিশের গাড়ি অন্যান্য সরঞ্জামের মতো পুলিশিং ইক্যুইপমেন্ট হিসেবে বিবেচিত। কারণ, এটি অপরাধ দমন ও জানমালের নিরাপত্তা দিতে ব্যবহৃত হয়। তাই পুলিশের গাড়ি অপরাধীর গাড়ির চেয়ে ভালো হওয়া দরকার।
কিন্তু তা হচ্ছে না। এ জন্য সরকারকে আন্তরিক হতে হবে। যারা ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালাবে, তাদের গাড়িরই যদি ফিটনেস না থাকে, তাহলে সেটা হাস্যকর। তাই এই সমস্যার সমাধান করা উচিত।
শেয়ারনিউজ, ২৫ মে ২০২৪
পাঠকের মতামত:
- পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত
- বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
- নেপালের প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে তীব্র সমালোচনা
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে বড় পরিবর্তন, নতুন আইনের খসড়া প্রকাশ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তালাক—বিধান নিয়ে যা জানা জরুরি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে
- জয়ের উল্লাসেই নতুন বিতর্ক, তদন্তের মুখে আর্জেন্টিনা
- ২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন
- ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ
- সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি
- নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!
- ইংলিশদের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের মঞ্চে মেসিরা
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- আন্দোলনে নতুন মোড়, সচিবালয়ে ৬ দফা নিয়ে ঢুকলেন শিক্ষার্থীরা
- বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু, একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে নির্দেশনা দিল গ্রামীণফোন
- দেশে-বিদেশে বিশাল সম্পদ জব্দ, বড় তথ্য দিল বিএফআইইউ
- আবারও সতর্কবার্তা আবহাওয়া অফিসের
- বাংলার পর্যটন শিল্পের নতুন মুখ সানি লিওন
- ব্যাংকেই সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেন, সামনে এলো নতুন তথ্য
- বিক্রির চাপ বাড়ায় সূচকের গতি শ্লথ, কমেছে লেনদেনের পরিমাণ
- ১৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের তিন মাসের আল্টিমেটাম নিয়ে সংবাদে প্রাইম ফাইন্যান্সের ব্যাখ্যা
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
জাতীয় এর সর্বশেষ খবর
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক













