নিজেদের পায়ে দাঁড়ানোর প্রত্যয়ে বিএনপি
নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের আগের দুই বছর বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর হয়ে থেকেছে। দলটি আশা করেছিল বিশ্বের পরাক্রমশালী মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ক্ষমতার পালা বদলে নিয়ামক হয়ে কাজ করবে। কিন্তু বিএনপির সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর দলটির একচ্ছত্র নির্ভরতায় ভাটা পড়েছে।
সাম্প্রতিককালে সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণার খবরে বিএনপির অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নেতাকর্মীদের একটি অংশ ব্যাপক উচ্ছ্বসিত হলেও অপর অংশ একে বিভ্রান্ত করা হচ্ছে বলে ভাবছে। জাতীয় নির্বাচনের আগে মার্কিননির্ভর হয়ে বড় ধাক্কা খাওয়ায় এখন আর পূর্বের অবস্থানে থাকতে চায় না দলটি। এবার নিজের শক্তির ওপর বেশি জোর দিতে চায় দলটি।
জেনারেল আজিজের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রকাশ্যে আসার পর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এই নিয়ে এখনই আশাবাদী হতে চায় না তারা। এর কারণ, তারা মনে করছেন নির্বাচনের আগের দুই বছর মার্কিননির্ভরতা দলকে অনেক পেছনে ঠেলে দিয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বলেন, নির্বাচন নিয়ে মার্কিনীরা যেভাবে তৎপর ছিল, এতে বিএনপির আশাবাদী না হওয়ার কোনো কারণ ছিল না। কিন্তু নির্বাচন-পরবর্তী সময় আন্দোলনের বিষয়ে কোনো পরামর্শ পায়নি তারা। ফলে এক রকম বিনা বাধায় নির্বাচন সম্পন্ন করে ফের ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। এই জন্য শুধু বিদেশিদের ওপর আস্থা রাখাটা বিচক্ষণতা মনে করছেন না তারা।
রাজনীতিসংশ্লিষ্টরা মনে করছেন, অতিমাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক রাজনীতির গতিপথ বিএনপিকে বেশ সংকটে ফেলেছে। মার্কিনীদের চাপে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে ক্ষমতাসীনরা নির্বাচন দিবে এবং বিএনপি ক্ষমতায় আসবে- এমন স্বপ্নে দলটি ঘোরের মধ্যে ছিল। বিদেশিনির্ভরতায় দলীয় নেতাকর্মীদের হিসাবের বাইরে রেখে বিদেশিদের ওপর ধরনা দিয়ে দল পরিচালনা হয়েছে। এর ফলে নেতাকর্মীদের একটি অংশ বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থাও হারিয়েছে।
বিএনপির সিনিয়র এক নেতার মতে, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসানীতি ঘোষণা করার পর নেতারা একে সফলতা চূড়ান্ত ধাপ হিসেবে ধরে নিয়েছিল। ধারণা ছিল, ভিসানীতির ফলে সরকারের ওপর স্যাংশন আসবে এবং তাদের ক্ষমতায় আসার রাস্তা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। সরকার পরিবর্তনের জন্য আন্দোলনের দরকার হবে না, যা করার যুক্তরাষ্ট্রই করে দিবে।
কিন্তু নির্বাচনের আগে ও পরে সবাইকে হতাশ হতে হয়েছে। কারণ, নির্বাচনের বৈধতা নিয়ে যারা প্রশ্ন তুলেছিল, তারাই বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছে; সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে। এই জন্য বিদেশের ওপর আর আগের মতো আস্থা রাখার পক্ষে নয় দলের অনেকেই।
বিএনপি নেতারা মনে করছেন, শুধু বিদেশনির্ভরতা বিএনপির জন্য ভুল সিদ্ধান্ত ছিল। আন্দোলনের মাঠে বেশিরভাগ নেতারা আড়ালে থেকে বিদেশের দিকে তাকিয়ে ছিল। এই জন্য পরবর্তী রাজনীতিও বেশ কঠিন হয়েছে।
বিএনপি সূত্রমতে, নির্বাচনের পর বিদেশিদের কার্যকরী কোনো উদ্যোগ না থাকায় বিএনপিকে শুধু হতাশই করেছে। এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়েও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নিতে পারেনি তারা। প্রতিবেশী ভারত বিরোধিতার কৌশল নেওয়ার ক্ষেত্রে একবার এগিয়ে আবার পিছিয়ে গেছে। চীনসহ পূর্বমুখী কূটনীতির দিকেও গুরুত্বের আলোচনা থাকলেও কার্যকরী কোনো উদ্যোগই দৃশ্যমান নয়। সবমিলিয়ে কূটনৈতিক তৎপরতায় বিএনপি কোন পথে এগোবে, এই নিয়েও দলের অভ্যন্তরে নানা জটিলতা রয়েছে।
জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু‘র সর্বশেষ সফরে নতুন কোনো বার্তা আসে কিনা, তা নিয়েও আশায় ছিলেন বিএনপি নেতাকর্মীরা। কিন্তু এই সফরে আশা সফল হওয়ার মতো কোনো বিষয় দৃশ্যমান না হওয়ায় হতাশ হয়েছেন নেতাকর্মীরা। তাই সর্বশেষ বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার খবরে দলের সবাই আশাবাদী হতে পারছে না।
এই বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজিজের নিষেধাজ্ঞায় নেতাকর্মীদের খুশি হওয়ার কিছু নেই। কারণ, এটি আরেকটি বিভ্রান্তি। এর আগে র্যাব ও পুলিশের ৯ কর্মকর্তাকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু এতে সরকারের পতন হয়নি। সরকার পতনের জন্য বিএনপির নেতাকর্মীদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে। নিজের ঘর যদি নিজে সামলাতে না পারি, অন্য কেউ সামলিয়ে দেবে না।
শেয়ারনিউজ, ২৫ মে ২০২৪
পাঠকের মতামত:
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
জাতীয় এর সর্বশেষ খবর
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য













