রবি ও গ্রামীণফোনের ৩৭২ কোটি টাকার কর ফাঁকি
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড ও গ্রামীণফোন লিমিটেড ৩৭২ কোটি টাকা কম আয়কর দিয়েছে।
২০২০-২১ করবর্ষে কোম্পানি দুটি এই কর কম দেওয়ার তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অধীন রাজস্ব অডিট অধিদপ্তরের ২০২৩ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদনে।
তবে কর কম দেওয়ার বিষয়ে রবি আজিয়াটা বলেছে, বিষয়টি সম্পর্কে তারা অবগত নয়। আর গ্রামীণফোন বলেছে, এই ব্যাপারে তারা এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো বার্তা পায়নি।
জাতীয় রাজস্ব অডিট অধিদপ্তরের ওই নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কর কমিশনার, বৃহৎ করদাতা ইউনিট (আয়কর), ঢাকা কার্যালয়ের ২০২০-২১ করবর্ষে রবি আজিয়াটা ও গ্রামীণফোন প্রভিশনকৃত (নিরাপত্তা সঞ্চিতি) অর্থসহ অন্যান্য অননুমোদনযোগ্য খরচ আয়ের সঙ্গে যোগ না করে মোট আয়কর নিরূপণ করেছে।
প্রতিবেদনে বলা হয়, এতে রবির ৩৬৫ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৪৫০ টাকা এবং গ্রামীণফোনের ৬ কোটি ৪৩ লাখ ২ হাজার ৯০৪ টাকা কম আয়কর নিরূপণ হয়েছে। এর ফলে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে। প্রতিবেদনে এই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করা হয়েছে।
নিরীক্ষা প্রতিবেদনটি গত ১০ জানুয়ারি স্বাক্ষর করেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নূরুল ইসলাম। শিগগির প্রতিবেদনটি রাষ্ট্রপতির কাছে পেশ করা হবে। এরপর তা জাতীয় সংসদে উপস্থাপনের পর সরকারি হিসাবসম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে যাবে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সিএজি এম হাফিজ উদ্দিন খান বলেন, গুরুতর আর্থিক অনিয়মগুলোই বার্ষিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। এরপর তা সংসদে ওঠে। পরে তা হিসাবসম্পর্কিত সংসদীয় কমিটিতে যায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, অনেক ক্ষেত্রে কমিটি যথাযথ ভূমিকা পালন করে না। এতে অনিয়মের সঙ্গে জড়িত অর্থ আদায় হয় না। তিনি এসব অর্থ আদায়ে জোরালো ভূমিকা নিতে তাগিদ দেন।
নিয়ম অনুযায়ী, অডিট আপত্তির জবাব ব্রড শিটে চাওয়া হয়। এরপর জবাবগুলো নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকেও সমাধান না হলে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে চিঠি চালাচালির মাধ্যমে তা সমাধানের চেষ্টা করা হয়।
কোনোভাবেই আপত্তিগুলোর সন্তোষজনক জবাব ও প্রমাণ না পেলে তা চূড়ান্ত করে বার্ষিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।
নিরীক্ষা প্রতিবেদনের তথ্য বলছে, ২০২০-২১ করবর্ষে রবি আজিয়াটার মোট আয় ছিল ৬০ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২৩৫ টাকা। এর বাইরে ভবিষ্যতে পরিশোধের আশায় প্রভিশনকৃত অর্থ রাখা হয় ৯৮ লাখ ২০ হাজার টাকা, যা আয়ের সঙ্গে যোগ না করেই আয়কর নির্ধারণ করেছে কোম্পানিটি।
এ ছাড়া ডিলারস কমিশন বাবদ খরচ করার দাবি করা হয়েছে ৭৮৯ কোটি ৫৩ লাখ ২৬ হাজার টাকা। এ টাকার ওপর ১০ শতাংশ উৎসে কর কাটার প্রমাণ পায়নি নিরীক্ষা দল। সিকিউরিটি ও ক্লিনিং সেবার বিল ২১ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকার ওপর ২ শতাংশ উৎসে কর কাটা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, ওই করদাতা প্রতিষ্ঠানের আদায়যোগ্য আয়কর ৫১৬ কোটি ১৯ লাখ ৪০ হাজার ৬৫ টাকা। কিন্তু তাদের নিরূপিত আয়কর ১৫০ কোটি ৯৮ লাখ ৮৩ হাজার ৬১৫ টাকা। এতে ৩৬৫ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৪৫০ টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।
নিরীক্ষা প্রতিবেদন বলছে, ২০২০-২১ করবর্ষে গ্রামীণফোনের আয় দেখানো হয় ৬ হাজার ৬৫০ কোটি ৫ লাখ ৩ হাজার ৯৬৫ টাকা। তবে অ্যাসেট রিটায়ারমেন্ট অবলিগেশন (এআরও) খাতে ৮১ লাখ ১৬ হাজার টাকা রাখা হয়েছিল, যা মূল আয়ের সঙ্গে যোগ করেনি গ্রামীণফোন।
এ ছাড়া পণ্য বিতরণ বা বিপণন বাবদ কমিশন, ছাড়, ফি ও প্রণোদনা ভাতা খাতে কম কর কর্তন করা হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ৪১ হাজার ২৬০ টাকা। এআরও খাতের অর্থ এবং কর কম কর্তন করায় গ্রামীণফোনের ৬ কোটি ৪৩ লাখ ২ হাজার ৯০৪ টাকা আয়কর কম দেখানো হয়েছে। এ অর্থ সরকারি কোষাগারে জমা করার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।
শেয়ারনিউজ, ২৪ মে ২০২৪
পাঠকের মতামত:
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা












