বিএসইসির আইনে কমিটি, বেতন-ভাতা বাংলাদেশ ব্যাংকের নিয়মে
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানিগুলোকে (NBFI) প্রতিষ্ঠানে নিয়োগ ও ভাতা নির্ধারণ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ‘কর্পোরেট গভর্নেন্স কোড-২০১৮’ অনুসারে বিমেষ কমিটি (Nomination and Remuneration Committee-NRC) গঠন করতে হবে।
তবে বেতন-ভাতা নির্ধারণ করতে হবে বাংলাদেশ ব্যাংকের জারি করা সংশ্লিষ্ট সার্কুলার অনুসারে।
মঙ্গলবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারটি দেশের সব আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
বিএসইসি’র ‘কর্পোরেট গভর্নেন্স কোড-২০১৮’ এ নিয়োগ ও বেতন-ভাতা নির্ধারণ কমিটি (এনআরসি) গঠন ও কার্যপরিধির বিষয়ে উল্লেখ করা হয়েছে।
দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে উক্ত কোডের এনআরসি সংক্রান্ত কার্যক্রম নিরীক্ষা কমিটির মাধ্যমে সম্পাদিত হবে। এক্ষেত্রে নিরীক্ষা কমিটির মাধ্যমে নেওয়া সিদ্ধান্ত পরবর্তী পর্ষদ সভায় অনুমোদন করতে হবে।
তবে, ফাইন্যান্স কোম্পানির পরিচালক, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা ও তদনিম্ন দু’স্তর পর্যন্ত কর্মকর্তাদের নিযুক্তি বা নিয়োগ, দায়িত্ব-কর্তব্য, সম্মানী, প্রযোজ্য ক্ষেত্রে বেতন-ভাতা, উৎসাহ বোনাস ও অন্যান্য সুবিধা সংশ্লিষ্ট কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী পরিচালিত হবে।
গত ২৫ মার্চ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংকে একটি সার্কুলার জারি করেছিলো।
এতে বলা হয়, উৎসব ভাতা হবে সর্বোচ্চ দুইটি, প্রতিটি এক মাসের মূল বেতনের অধিক হবে না। লীভ-ফেয়ার অ্যাসিস্টেন্স এক মাসের মূল বেতনের অধিক হবে না।
প্রধান নির্বাহীর নিয়োগপত্রে উল্লিখিত চাকরির মেয়াদকালে বেতন-ভাতাদির কোনো শর্ত পরিবর্তন করা যাবে না মর্মে শর্ত আরোপ করতে হবে। পুনঃনিযুক্তির ক্ষেত্রে কর্ম-উৎকর্ষতা বিবেচনায় বেতন-ভাতাদির পুনঃনির্ধারণের প্রস্তাব করা যাবে।
সার্কুলারে আরো বলা হয়, প্রধান নির্বাহী কর্মকর্তা অন্য কোনো পরোক্ষ সুবিধা যেমন – ফাইন্যান্স কোম্পানির মুনাফার বিপরীতে কোনো লভ্যাংশ, কমিশন, ক্লাবের জন্য কোনো চাঁদা বা খরচ, বিদেশে চিকিৎসা খরচ বা বাৎসরিক মেডিকেল চেকআপ বাবদ খরচ, বিদেশে পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, ব্যক্তিগত ভ্রমণের ক্ষেত্রে নিজের বা পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন না।
তবে, তাঁর নিজের জন্য বিদেশে (এশিয়ার যেকোনো দেশে) চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে দেশের চিকিৎসা যথেষ্ট নয় মর্মে বিশেষজ্ঞ চিকিৎসকের প্রত্যয়নের ভিত্তিতে তিনি বিদেশে চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন।
এছাড়া চুক্তিভিত্তিক নিযুক্তি বিধায় চুক্তির মেয়াদকালে প্রধান নির্বাহী কর্মকর্তা বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সুবিধা, নববর্ষ ভাতা, ছুটি নগদায়ন, সুপারঅ্যানুয়েশন ফান্ড, বেনোভোলেন্ট ফান্ড সুবিধা প্রাপ্য হবেন না।
প্রধান নির্বাহী কর্মকর্তার বেতন-ভাতাদির বিপরীতে ফাইন্যান্স কোম্পানি কোনো আয়কর প্রদান করবে না অর্থাৎ নিয়োগকৃত ব্যক্তিকে নিজ উৎস হতে আয়কর প্রদান করতে হবে।
এর পাশাপাশি নিয়োগের প্রস্তাবে প্রধান নির্বাহী কর্মকর্তার প্রাপ্য বার্ষিক ছুটির পরিমাণ (ছুটির ধরনসহ) স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
শেয়ারনিউজ, ২১ মে ২০২৪
পাঠকের মতামত:
- আওয়ামী লীগকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
- সুইডেনের নাগরিকত্ব নিয়ে বড় সিদ্ধান্ত, যাদের হারাতে হতে পারে পাসপোর্ট
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- বিমা খাতে ভয়াবহ চিত্র, ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি
- সরকারি কাজ নেই, ধস নেমেছে বিবিএস ক্যাবলসের ব্যবসায়
- জুলাই-সেপ্টেম্বর’২৬ লোকসানে ৮ ব্যাংক
- জুলাই-সেপ্টেম্বর’২৬ প্রান্তিকে আয় কমেছে ৭ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ফেসবুক প্রোফাইল বন্ধের ঘোষণা, তথ্য সংরক্ষণ করবেন যেভাবে
- পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে নতুন মোড়, অনুমোদন দিল কেন্দ্রীয় ব্যাংক
- শেয়ারবাজারের ১০ কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে উঠে এলো যেসব বিষয়
- ড. ওসমান ফারুকের পদত্যাগের কারণ জানালেন জুলকারনাইন সায়ের
- উৎপাদনে ফিরেছে অ্যাপেক্স স্পিনিং
- দুই কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- বাজারে মিশ্র চিত্র, সূচক বাড়লেও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ঢাবি, বুয়েট, জাবি ও রাবির ভর্তি পরীক্ষা নিয়ে আদালতের আদেশ
- ব্যয় বৃদ্ধি ও আঞ্চলিক অস্থিরতায় চাপে ইউনিক হোটেলের মুনাফা
- যে কারণে মোজাফফর হোসেন স্পিনিংয়ের মুনাফায় ধস
- যে কারণে এপেক্স ফুটওয়্যারের মুনাফা ও নগদ প্রবাহে উন্নতি
- বিক্রয় আয় বাড়ায় আমান ফিডের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- সমতা লেদারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের কড়া বার্তা
- ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলার নেপথ্যে
- চারবারের সাবেক সংসদ সদস্য হিরু এবার গ্রেপ্তার
- ৫১ সদস্যের কমিটির বিএনপির ৩১ নেতার পদত্যাগ!
- স্পনসর ছাড়াই অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাস ও কাজের সুযোগ
- স্বর্ণের বাজারে স্বস্তি, আজকের দাম প্রকাশ
- ফের শ্রমিক বিক্ষোভ, ১০ কারখানায় ছুটি; বন্ধ ৩৯টি
- কফি পৌঁছে দিতে গিয়ে ডেলিভারিম্যানের সামনে এলো অপ্রত্যাশিত ঘটনা
- আ.লীগের অডিও বিতর্ক, নতুন করে আলোচনায় হুমায়ূন আহমেদের উপন্যাস
- হাসিনাকে ফেরাতে ঢাকার আইনি প্রক্রিয়া শেষ!
- যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিএনপির এমপি
- সাদ্দাম থেকে সাঈদ খোকন, চেহারা বদলে আলোচনায় যেসব পলাতক
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা









