ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সূচক টেনে নামানোর নেতৃত্বে ১০ কোম্পানির শেয়ার

২০২৪ মে ২১ ১৫:৫২:০৩
সূচক টেনে নামানোর নেতৃত্বে ১০ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : আজ সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবারও (২১ মে) দেশের শেয়ারবাজারে পতন হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে সাড়ে ২২ পয়েন্ট। সূচকের এমন পতনের দায় ছিল ১০ কোম্পানির। লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- কোহিনুর কেমিক্যালস, রেনাটা, খান ব্রাদার্স, বেস্ট হোল্ডিংস, বেক্সিমকো ফার্মা, ইউনিক হোটেল, নাভানা ফার্মা, যমুনা ব্যাংক, ওরিয়ন ফার্মা এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।

কোম্পানিগুলোর শেয়ার দর কমার কারণে আজ ডিএসইর সূচকের পতন হয়েছে ১১ পয়েন্টের বেশি।

এদিন ডিএসইর সূচক পতনের ভুমিকায় প্রথম দায় ছিল কোহিনুর কেমিক্যালসের। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ২২ টাকা ৬০ পয়সা। যে কারণে ডিএসইর সূচকের পতন হয়েছে ১.৬৩ পয়েন্ট।

আজ ডিএসইর সূচক পতনের দ্বিতীয় দায় ছিল রেনাটা। এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ৬ টাকা ৬০ পয়সা। যে কারণে ডিএসইর সূচকের পতন ঘটেছে ১.৫৯ পয়েন্ট।

একইভাবে আজ ডিএসইতে সূচকের পতন ঘটিয়েছে খান ব্রাদার্স ১.৪৮ পয়েন্ট, বেস্ট হোল্ডিংস ১.৪৩ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা ১.৩৫ পয়েন্ট, ইউনিক হোটেল ১.০২ পয়েন্ট, নাভানা ফার্মা ০.৯৬ পয়েন্ট, যমুনা ব্যাংক ০.৯৫ পয়েন্ট, ওরিয়ন ইনফিউশন ০.৯৪ পয়েন্ট এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ০.৯০ পয়েন্ট।

শেয়ারনিউজ, ২১ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে