বিষাক্ত রাসায়নিক দ্রব্য দিয়ে তৈরি সয়াবিন বোতলজাত করে বাজারে বিক্রি!
নিজস্ব প্রতিবেদক : বিষাক্ত রাসায়নিক মিশ্রিত ভেজাল সয়াবিন তেল বোতলজাত করে বাজারে বিক্রি করছে একটি চক্র, যা বাইরে ফিটফাট এবং ভিতরে সদরঘাট প্রবাদের মতো। তবে ওই ব্র্যান্ডের কোনো অনুমোদনও নেই।
রাতের অন্ধকারে ইলিয়াস আহমেদ নামের এক অসাধু ব্যবসায়ী সাভার পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া মহল্লায় এক বিদেশীর বাসা ভাড়া নিয়ে একটি খোলা ও ভেজাল তেলের ব্যারেল থেকে মোটর পাম্পের মাধ্যমে বোতলজাত করে ‘আল মদিনা সিটি’ লোগো লাগিয়ে বাজারের বিভিন্ন ব্যবসায়ীকে স্বল্পমূল্যে সরবরাহ করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এই চক্রটি বাইরে খোলা বাজার থেকে সয়াবিন সংগ্রহ করে রান্নার প্রধান উপকরণ ভোজ্যতেলে পাম অয়েল ও বিভিন্ন কেমিক্যাল মিশ্রনে ভেজাল অস্বাস্থ্যকর উপাদান মিশিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বড় ড্রামে সংরক্ষণ করে। পরে ওই বড় ড্রাম থেকে ৫, ৩, ২, ১ লিটার ও ৫০০ এমএল প্লাস্টিকের বোতলে ঢেলে বোতলের গায়ে ‘আল মদিনা সিটি’ লেবেল লাগিয়ে বাজারজাত করছে।
আবার কিছু কিছু লেবেলে বিএসটিআইয়ের লগোও রয়েছে। যেখানে বিএসটিআইয়ের কোনো অনুমোদনই নেই। আর এসব তেলে তৈরি খাদ্য আহারে নানা রোগ-ব্যাধিসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পাশাপাশি দুটি টিনসেড ঘরের একটি মাত্র মূল গেইট যেটি ভিতর থেকে বন্ধ রয়েছে। ভিতরে শ্রমিকরা তৈল বোতলজাত করছে। গণমাধ্যমকর্মী পরিচয় দেওয়ার পরও গেইট খোলেনি কেউ।
তবে গণমাধ্যমকর্মীর সাথে গোপনে কথা হয় ভেজাল তেল তৈরির কারখানার এক কর্মচারীর সাথে। তিনি পরিচয় গোপন রেখে বলেন, এখানে বড় বড় ড্রাম থেকে খোলা তেলের সাথে পামওয়েল ও বিভিন্ন কেমিক্যালে ক্যামিকেল মিশিয়ে তৈরি সয়াবিন বোতলজাত করে ‘আল মদিনা সিটি’ লগো লাগিয়ে বাজারজাত করা হয়।
তিনি বলেন, এখানে ৭ জন কর্মচারী কাজ করে। ৫, ৩, ২, ১ লিটার ও ৫০০ এমএল তেলের বোতল নিজস্ব কর্মচারী দিয়ে সাভারের আমিনবাজার, হেমায়েতপুর, বলিয়ারপুরসহ গ্রামের বিভিন্ন জায়গায় এসব বোতলজাত তেল বিক্রি করে বিপুল পরিমাণ অবৈধ মুনাফা আয় করছে।
তিনি আরো বলেন, এই কারখানার মালিক ইলিয়াস আহমেদ। তার বাড়ি ধামরাই এলাকায় কিন্তু তিনি থাকেন ভাটপাড়া মহল্লায়।
ওই বাড়ির আশপাশের লোকজনের সাথে কথা বলে জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি তারা বিভিন্ন ভেজাল উপাদান দিয়ে সয়াবিন তেল তৈরি করে বোতলজাত করে বিক্রি করে। এই প্রতিষ্ঠান চিহ্নিত করার মতো কোনো সাইনবোর্ডও নেই।
প্রবাসির ওই বাড়ির কেয়ারটেকার মোহাম্মদ আলী বলেন, ৫/৬ মাস আগে ইলিয়াস আহমেদ তেলের কারখানা করার জন্য বাড়িটি ১৮ হাজার টাকা মাসে ভাড়া নেন।
কারখানার কোনো অনুমোদন আছে কিনা অথবা ভেজাল নাকি আসল তেল তৈরি হয় তাও তিনি জানেন না। তবে তিনি বলেন, এরকম সাভারে অনেক অবৈধ কারখানা আছে।
স্থানীয় জনপ্রতিনিধি (১নং ওয়ার্ড কাউন্সিলর) রমজান আহমেদ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আপনাকে অবহিত করবো।
এ বিষয়ে ভেজাল সয়াবিন তৈরির মূলহোতা ইলিয়াস আহমেদের সাথে যোগাযোগের জন্য তার মুঠফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও জবাব দেননি। তবে পরে তিনি ফোন করে তার কারখানার যে অনুমোদন নেই তা অকপটে স্বীকার করেন।
তিনি বলেন, তার সাথে জনি নামে আরেকজন পার্টনার রয়েছে। কারখানাটি নতুন শুরু করেছি। ভেজাল তেলের বিষয়টিও তিনি স্বীকার করেন।
একপর্যায়ে এই প্রতিবেদকের সাথে দেখা করে তাকে বিভিন্নভাবে ম্যানেজ করারও চেষ্টা করেন ইলিয়াস।
শেয়ারনিউজ, ১৬ মে ২০২৪
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













