ব্রিটিশ পার্লামেন্ট হাউজে গান অবমুক্ত হবে আসিফ-অনুরাধার
প্রবাস ডেস্ক : ব্রিটিশ পার্লামেন্ট হাউজে সাধারণত রাজনৈতিক কর্মকাণ্ডই অনুষ্ঠিত হয়। তবে এবার থাকছে গান অবমুক্ত করার অনুষ্ঠান।
বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর ও উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী পদ্মশ্রী অনুরাধা পড়োয়ালের গাওয়া ‘চিরদিনের জীবন সঙ্গিনী’ শিরোনামের গানটি ব্রিটিশ পার্লামেন্ট হাউজে অবমুক্ত করা হবে।
আগামী ১৫ মে সন্ধ্যায় ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের ১২ নম্বর কমিটি হলে দুই দেশের সহযোগিতায় নির্মিত আলোচিত গানটি অবমুক্ত করা হবে। আসিফ আকবর ইতোমধ্যে বাংলাদেশ থেকে লন্ডন উড়ে গেছেন। ওদিকে ভারত থেকে যাচ্ছেন পদ্মশ্রী অনুরাধা পড়োয়াল।
অনুষ্ঠানটি মনোজ্ঞ করার জন্য ব্রিটিশ পার্লামেন্টের এমপি সীমা মনোত্রা ইতোমধ্যে সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক রাজা কাশেফ এবং সঙ্গীতশিল্পী রুবাইয়াত জাহানের পক্ষে বিশিষ্টজনদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।
কবির বকুলের লেখা গানটিতে সুর ও সঙ্গীত করেছেন রাজা কাশেফ। মেলোডিয়াস ডুয়েট এই গানটির পরিচালক সৌমিত্র ঘোষ ইমন, আসিফের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ হিসেবে ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি এ আর রাহমান স্টুডিও, যশরাজ ফিল্ম স্টুডিও’তে গানটির রেকর্ডিং ও হাউস অব কমন্সে অনুষ্ঠান সব কিছু ব্যবস্থাপনা করেছেন রাজা কাশেফ ও রুবাইয়াত জাহান।
পেট্যামের স্পন্সরে করা গানটির কাস্টিং আসিফ আকবর ও সাবাহ বশির। ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি এ আর রাহমানের প্রায় ১৫ হাজার স্কয়ার ফিটের কে এম স্টুডিওতে গান গেয়ে উচ্ছ্বসিত আসিফ আকবর ইতোমধ্যে বলিউডে একটি হিন্দি সিনেমায় গান করে যাত্রা শুরু করেছেন।
রেকর্ডিংয়ের সময় তাৎক্ষণিক আরেক গানের অফার পেয়েছেন। দেশে ফিরে আসার পর পেয়েছেন আরও কয়েকটি গানের অফার। সে জন্য লন্ডন থেকে ফিরে আবার ২৫ মে যাচ্ছেন মুম্বাইতে। আসিফ আকবরের এমন চমকপ্রদ খবর ও ব্যস্ততা ভক্তদের মধ্যে এনেছে অন্যরকম উন্মাদনা।
বলিউডে এর আগেও বেশ কয়েকজন বাংলাদেশি সঙ্গীত শিল্পীর অভিষেক হয়েছে। এখানে দাপুটে বিচরণ করেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী রুনা লায়লা। ব্যান্ড তারকা জেমসও গান গেয়ে এই ইন্ডাস্ট্রিতে শোরগোল ফেলেছেন। দীর্ঘ বিরতির পর বলিউডে অভিষেক হয়েছে এই বাংলাদেশি তারকার।
সর্বোপরি, ভক্তদের মনোযোগ এখন কিংবদন্তি সঙ্গীতশিল্পী অনুরাধা পদওয়ালের মতো পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত গানের দিকে।
কিংবদন্তী সঙ্গীতশিল্পী অনুরাধা পড়োয়াল এ গানে কণ্ঠ দেওয়ার কিছুদিনের মধ্যে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছেন। নব্বইয়ের দশকে ‘আশিকি’, ‘দিল হ্যায় কে মানতা নেহি’, ‘দিল’, সাজনের মতো চলচ্চিত্রে গান করে তুমুল জনপ্রিয়তা পান অনুরাধা পড়োয়াল।
‘আশিকি’ ছবির গানের অ্যালবাম ২০ মিলিয়নের বেশি বিক্রি হয়। ‘নজর কে সামনে’, মুঝে নিন্দ না আয়ে’, ‘দিল হে কি মানতা নেহি’, ‘বহুত প্যায়ার করতে হ্যায়’ ইত্যাদি গান এখনো সঙ্গীত প্রেমীদের কণ্ঠে ধ্বনিত হয়।
এদিকে, বাংলাদেশে শীর্ষ জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের এটি তৃতীয় গান, যা ভারত থেকে মুক্তি পাবে। ২১ বছর আগে ভারতের আরেক নন্দিত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তির সাথে ডুয়েট করেছিলেন আসিফ। সফল গায়িকা শ্রেয়া ঘোষালের সাথেও গান করেছেন।
ভারতে আসিফের প্রথম একক গান মুক্তি পায় পাঁচ বছর আগে। ভারতের মুম্বাইয়ের গ্রিবস মিডিয়া অ্যান্ড প্রোডাকশনের প্রতিষ্ঠান গ্রিবস মিউজিক বাংলা ‘অভিনয়’ শিরোনামে গানটি প্রকাশ করে। গানটিতে দুই মিলিয়নের বেশি ভিউ হয়।
ভারতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, গীতিকার, সুরকার কবীর সুমন কণ্ঠশিল্পী আসিফের গানে মুগ্ধ হয়ে তার জন্য গান লিখেছিলেন। যা বাংলাদেশ থেকে মুক্তি পেয়েছে।
শেয়ারনিউজ, ১৪ মে ২০২৪
পাঠকের মতামত:
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে













