যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ এক মাস আটক থাকার পর এমভি আবদুল্লাহ এবং এর ২৩ জন নাবিককে উদ্ধার করা হয়। তারপর জাহাজটি দুবাই যায়। সেখান থেকে ৩০ এপ্রিল দেশের উদ্দেশে রওনা হয়।
সবকিছু ঠিক থাকলে আজ সোমবার (১৩ মে) বিকালে কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আবদুল্লাহ। বর্তমানে জাহাজটি বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবস্থান করছে। আগামীকাল মঙ্গলবার জাহাজের ২৩ নাবিক তীরে ওঠার কথা রয়েছে।
যেভাবে বরণ করা হবে নাবিকদের
কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানিয়েছেন, এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে নিয়ে আপাতত আনুষ্ঠানিক কোনও আয়োজন করা হচ্ছে না। জাহাজটি সোমবার বিকালে কুতুবদিয়ায় ভিড়লেও নাবিকদের তীরে আনা হবে মঙ্গলবার বিকালে।
মিজানুল ইসলাম বলেন, ‘এমভি আবদুল্লাহর ২৩ নাবিক তীরে উঠবে মঙ্গলবার বিকাল ৪টায়। তাদের লাইটার জাহাজে করে সরাসরি সদরঘাট কেএসআরএম জেটিতে নিয়ে আসা হবে।’
নাবিকদেরকে জেটিতে বরণ করার জন্য কেএসআরএম এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে। তারা নাবিকদের ফুল দিয়ে বরণ করে নেবেন। নাবিকদের স্বজনদের কেউ কেউ এ ঘাটে উপস্থিত থাকবে বলেও জানা গেছে।
এদিকে, এমভি আবদুল্লাহ জাহাজে সোমবার ২৩ জন নাবিকদের একটি নতুন টিম পাঠানো হবে। জাহাজটিতে থাকা আগের নাবিকেরা নতুনদের মাঝে দায়িত্ব হস্তান্তর করার পর মঙ্গলবার জাহাজে করে তীরে আসবেন।
মিজানুল ইসলাম বলেন, ‘এমভি আবদুল্লাহর ২৩ নাবিক সুস্থ আছেন। গত ৩০ এপ্রিল ভোররাত ৪টার দিকে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে ৫৬ হাজার মেট্রিক টন চুনা পাথর নিয়ে দেশের পথে রওনা দেয়। জাহাজটি সোমবার কুতুবদিয়ায় পৌঁছানোর কথা রয়েছে।’
সোমালি জলদস্যুদের কাছ থেকে দীর্ঘ এক মাস পর এমভি আবদুল্লাহ জাহাজ ও ২৩ জন নাবিককে ১৩ এপ্রিল স্থানীয় সময় দুপুর ১২টায় এবং বাংলাদেশ সময় ভোর ৩টায় ছেড়ে দেওয়া হয়।
এর আগে জলদস্যুদের মুক্তিপণের টাকা বিশেষ বিমানে পৌঁছে দেওয়া হতো। এই বিমান থেকে ডলার ভর্তি তিন ব্যাগ দস্যুদের গন্তব্যে পৌঁছে যায়।
মুক্তির পর জাহাজটি দুবাইয়ের উদ্দেশে রওনা হয়। জাহাজটি ২১ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল হারমিয়া বন্দরের বাইরের নোঙ্গর করে।
জাহাজে থাকা ৫৫ হাজার মেট্রিক টন কয়লা সেখানে খালাস করা হয়। পরে আমিরাতের মিনা সাক্কারা বন্দর থেকে ৫৬ হাজার মেট্রিক টন চুনাপাথর লোড করা হয়। এসব পণ্য নিয়ে দেশের উদ্দেশে রওনা হয়েছে এমভি আবদুল্লাহ।
এমভি আবদুল্লাহ জাহাজটি কেএসআরএম গ্রুপের এসআর শিপিংয়ের মালিকানাধীন। জাহাজটি গত ৪ মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে কয়লা নিয়ে যাত্রা করে।
১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হারমিয়া বন্দরে পৌঁছানোর কথা ছিল। এর মধ্যে ১২ মার্চ দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুর কবলে পড়ে জাহাজটি। প্রায় এক মাস পর মুক্তিপণের বিনিময়ে জাহাজসহ ২৩ নাবিক মুক্তি পায়।
এই বাল্ক ক্যারিয়ারটির দৈর্ঘ্য ১৮৯.০৩ মিটার এবং প্রস্থ ৩২.২৬ মিটার। খসড়াটি ১১ মিটারের একটু বেশি।
গত বছর এসআর শিপিং কর্তৃক জাহাজটি কেনার আগে এর নাম ছিল গোল্ডেন হক। মালিকানা পরিবর্তনের পর জাহাজের নামও পরিবর্তন করা হয়। নতুন নাম এমভি আবদুল্লাহ।
শেয়ারনিউজ, ১৩ মে ২০২৪
পাঠকের মতামত:
- যেসব কারণে ইতিকাফ ভেঙে যাবে
- গ্রীন বন্ড ইস্যু করবে পূবালি ব্যাংক
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- সংসদের প্রথম অধিবেশনে রয়েছে যেসব কর্মসূচি
- হঠাৎ হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস
- ইতিহাসে প্রথমবার: ইতিকাফ হচ্ছে না আল-আকসায়
- নতুন পরিপত্রে ১৭টি জাতীয় দিবস, ১৫ আগস্টের শোক দিবস বাতিল
- নিজস্ব ওএমএস চালুর অনুমতি পেল ডিএসইর আরও ১১ ব্রোকারেজ
- ৫ লাখ টাকার চাঁদা দাবি! খামারবাড়িতে ছাত্রদল নেতার সঙ্গে উত্তেজনা
- মাত্র কয়েক সেকেন্ডের জন্য বেঁচে গেলেন সাবেক মন্ত্রী
- শেষ মুহূর্তের তালিকায় ডেপুটি স্পিকার পদে আলোচনায় দুই নেতা
- ইসরায়েলের বিরুদ্ধে একজোট ৮ মুসলিম দেশ
- গোপনীয়তার মাঝে ফাঁস হলো স্পিকারের নাম
- এক ঘোষণাতেই বদলে গেল বাজার
- যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা, যুদ্ধ থামাতে ইরানের ৩ শর্ত
- জয়নুল আবদিন ফারুককে সতর্ক করেছে বিএনপি
- টাঙ্গাইলে বরাদ্দকৃত খেজুরের কার্টন সংখ্যায় বিভ্রাট
- বিশেষ ছাড়ের জন্য যুক্তরাষ্ট্রের দ্বারস্থ বাংলাদেশ
- স্ত্রীকে ‘শিক্ষা দিতে’ অন্যের স্ত্রী নিয়ে পালালেন যুবক
- ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার
- বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে বাংলাদেশ ব্যাংকের নতুন গতি
- এমপি হান্নান মাসউদ সরাসরি জানালেন খেজুর বরাদ্দের পরিমাণ
- সাড়ে ১৩ হাজার নারী বিনিয়োগকারীর শেয়ারবাজারকে বিদায়
- ডেপুটি স্পিকার ইস্যুতে জামায়াতের কড়া অবস্থান
- দীর্ঘদিন পর ‘জেড’ ক্যাটাগরি ছাড়ল সিলকো ফার্মা
- হঠাৎ হাসনাতকে নিয়ে ডা. মিতুর বিস্ফোরক পোস্ট
- হামলায় আহত ইরানের সর্বোচ্চ নেতা, সামনে এলো সত্য
- মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি
- ১১ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১১ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- সূচকের শ্লথ গতিতেও ১০ প্রতিষ্ঠানের সর্বোচ্চ দাপট
- ১১ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ধীরগতির উত্থানে শেয়ারবাজার, কমেছে লেনদেন
- ২৪০ কোটি টাকা বকেয়ার সংবাদে রিং শাইন টেক্সটাইলের ব্যাখ্যা
- বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে শেয়ার হস্তান্তরের উদ্যোগ
- জিসিসি-এ বসবাসকারী বিদেশিদের শীর্ষ ১০ দেশ
- বিপাকে শতাধিক প্রবাসী, বৈধ ভিসাও রক্ষা করছে না
- তীব্র সমালোচনার মুখে দেশ ছাড়লেন ইসরায়েলি মন্ত্রী
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ঈদের ছুটির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা
- চশমার লেন্স পাল্টে না দেওয়ায় বরিশালে যে কাণ্ড ঘটালেন প্রেমিক
- নেতানিয়াহু মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন বার্তা
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের নতুন পরিকল্পনা প্রকাশ
- নারী কর্মী কমছে ব্যাংকে! উচ্চপদেও নারী মাত্র ১০%
- রাষ্ট্রদূত মুশফিকুল আনসারীর নতুন দায়িত্ব
- বোতলজাত তেলের বাজারে নতুন উল্লম্ফ
- যুদ্ধবিরতি প্রসঙ্গে যা জানাল ইরান
- মধ্যরাতে সব খুলে বললেন হাসনাত আবদুল্লাহ
- দফায় দফায় বাড়ছে সোনার দাম—নতুন ঘোষণা বাজুসের
- বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ভিসা
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের নতুন পরিকল্পনা প্রকাশ
- জ্বালানি নিয়ে বাংলাদেশকে সুখবর দিল মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ
- তালিকাভুক্ত কোম্পানির পক্ষ থেকে আসছে সুখবর
- হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
- দুই ইস্যুর চাপে ৩৩ দিনের মধ্যে সর্বনিম্নে নেমেছে সূচক
- বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কিনে নিচ্ছেন অলিম্পিকের চেয়ারম্যান
- ভারতকে শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র
- শেয়ারবাজারের চার ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
- গভর্নরের সঙ্গে বৈঠকে ব্যাংক কর্মকর্তাদের বোনাসে শিথিলতা চায় বিএবি
- ইসলামী ব্যাংকের এমক্যাশে বিদেশি বিনিয়োগ: শেয়ার কিনবে যুক্তরাষ্ট্রের বিএকশো হোল্ডিংস
- ৪ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ—যাত্রীদের দুশ্চিন্তা
- শেয়ারবাজার ও বেসরকারি ঋণে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড
- ইরানে 'অ্যাসিড বৃষ্টি’ নিয়ে সর্বশেষ যা জানা গেলে
জাতীয় এর সর্বশেষ খবর
- সংসদের প্রথম অধিবেশনে রয়েছে যেসব কর্মসূচি
- হঠাৎ হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস
- নতুন পরিপত্রে ১৭টি জাতীয় দিবস, ১৫ আগস্টের শোক দিবস বাতিল
- ৫ লাখ টাকার চাঁদা দাবি! খামারবাড়িতে ছাত্রদল নেতার সঙ্গে উত্তেজনা
- শেষ মুহূর্তের তালিকায় ডেপুটি স্পিকার পদে আলোচনায় দুই নেতা














