ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

আসামি নাজমুল, কিন্তু জেল খেটেছেন মিরাজ!

২০২৪ মে ১২ ২৩:২২:২৩
আসামি নাজমুল, কিন্তু জেল খেটেছেন মিরাজ!

নিজস্ব প্রতিবেদক : উত্তরার নাজমুলকে নাজমুলের পরিবর্তে কারাগারে পাঠানোর মামলায় নাজমুলকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার (১২ মে) বিচারক আশরাফুল কামাল এই আদেশ দেন। এছাড়া, ১৪ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। এই ঘটনায় আইনজীবী জড়িত কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারক।

এর আগে নাজমুলের আয়না করার ঘটনা হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মনজিল মোরসেদ। একজনের বদলে আরেকজনের জেলে যাওয়ার ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের আগস্ট মাসে উত্তরায় একটি বাসায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সেখান থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজাসহ আটক করা হয় আনোয়ার হোসেন নামে একজনকে। তবে পালিয়ে যেতে সক্ষম হন মাদক চক্রের মূলহোতা।

মাদক উদ্ধারের এই ঘটনায় দুই আসামির বিরুদ্ধে মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিচারে অপরাধ প্রমাণিত হওয়ায় পলাতক আসামিকে ৭ বছরের কারাদণ্ড দেন আদালত। নাজমুল হাসান, যুবলীগ নেতা, ৫৩ নং ওয়ার্ড, উত্তরা, ঢাকার মাদক ব্যবসার মূল হোতা।

২০২৩ সালের ৯ আগস্ট নাজমুলের পরিচয় নিয়ে আদালতে আত্মসমর্পণ করেন গাজীপুরের মিরাজুল ইসলাম। আদালত জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ফলে নাজমুলের পরিবর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান মিরাজুল। ১১ দিন কারাগারে থাকার পর ওই বছরের ২০ আগস্ট জামিনে মুক্তি পান তিনি। মোটা অংকের টাকা পরিশোধের চুক্তিতে নাজমুলের পরিবর্তে মিরাজুল কারাগারে গেছেন বলে জানা গেছে।

যদিও চুক্তিমতো সব টাকা পাননি বলে দাবি জেল খাটা মিরাজুলের। জামিনে বেরিয়ে এসে টাকা চাইতে গেলে উল্টো ৫০ পিস ইয়াবা দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেয়া হয় তাকে।

শেয়ারনিউজ, ১২ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে