বানকো সিকিউরিটিজের পরিচালকদের ৭ কোটি টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ প্রতিষ্ঠান ব্রোকারেজ হাউজ বানকো সিকিউরিটিজের সাতজন পরিচালককে ৭ কোটি টাকা জরিমান করা হয়েছে।
দণ্ডিত ব্যক্তিরা হলেন—বানকো সিকিউরিটিজের চেয়ারম্যান আব্দুল মুহিত, এমডি সামিউল ইসলাম, পরিচালক মো. শফিউল আজম, ওয়ালিউল হাসান চৌধুরী, নুরুল ঈশান সাদাত, এ মুনিম চৌধুরী ও জামিল আহমেদ চৌধুরী। তাঁদের প্রত্যেককে ১ কোটি টাকা করে মোট ৭ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা ও সিকিউরিটিজ বিধিবিধান লঙ্ঘন করার অভিযোগে সম্প্রতি এমন সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বানকো সিকিউরিটিজের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে নগদ ৬৬ কোটি ৬০ লাখ ও শেয়ার বিক্রি করে আরও ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। নগদ টাকা ও শেয়ার বিক্রি করে প্রতিষ্ঠানটির পরিচালকেরা প্রায় ১২৬ কোটি ৬০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগটি নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলাটি আদালতে বিচারাধীন। তবে ব্রোকারেজ হাউসটির বিরুদ্ধে বিভিন্ন সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে প্রত্যেক পরিচালককে ১ কোটি করে মোট ৭ কোটি টাকা অর্থদণ্ড করার সিদ্ধান্ত নেয় বিএসইসি।
বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, এই অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির প্রত্যেক পরিচালককে প্রতিদিন ১০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে। এছাড়া আদালতে চলমান মামলার অগ্রগতি জানতে দুদকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘বানকো সিকিউরিটিজের বিরুদ্ধে অনেক অভিযোগ। এই জরিমানা সিকিউরিটিজ আইন লঙ্ঘনজনিত। তাঁদের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ আত্মসাতের বিষয়টি আমরা দুদকে দিয়েছি। দুদক অভিযুক্ত ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্তসহ অন্যান্য ব্যবস্থা নিতে পারে, আমরা পারি না। সেটা চলমান রয়েছে।’
এর আগে ২০২১ সালে রাজধানীর মতিঝিল থানায় বিপুল পরিমাণ অর্থ ও শেয়ার আত্মসাতের ঘটনায় বানকো সিকিউরিটিজ ও এর সাত পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ডিএসই। প্রতারণামূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ৪০৬ ও ৪০৯ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে মতিঝিল থানা অভিযোগটি দুদকে প্রেরণ করে।
ডিএসইর অভিযোগে উল্লেখ করা হয়, ২০২১ সালের ৬ মে ও ৬ জুন বানকো সিকিউরিটিজ আইন লঙ্ঘনের মাধ্যমে শেয়ারের লেনদেন নিষ্পত্তি করতে ব্যর্থ হয়। পরবর্তী গত ৭ জুন কোম্পানিটিতে বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে ডিএসই। ওই সময় ব্রোকারেজ হাউসটির সম্মিলিত গ্রাহক অ্যাকাউন্টে গত ৬ জুনের হিসাবে ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকার ঘাটতি পায় ডিএসই। ফলে তাৎক্ষণিক ডিএসই কোম্পানির কাছ থেকে ওই সম্মিলিত গ্রাহক অ্যাকাউন্টের ঘাটতির ‘গ্রাহকের পরিশোধযোগ্য সমন্বয়সাধন বিবরণ’ গ্রহণ করে।
এতে প্রতীয়মান হয় যে, বানকো সিকিউরিটিজ ও তাদের মালিকপক্ষ বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ ও শেয়ার আত্মসাৎ করেছে। আর এ অর্থ সমন্বয় না করেই তাদের দেশ থেকে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোম্পানিটির এমন কর্মকাণ্ড পুঁজিবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীকে তাদের বিনিয়োগের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত করে তুলেছে। বিনিয়োগকারীদের বিশ্বাস ভঙ্গ করে তাদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে বানকো সিকিউরিটিজের পরিচালক ও কর্মকর্তা/কর্মচারীরা অপরাধ করেছেন।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পলাতক বানকো সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আবদুল মুহিতকে ২৯ জুলাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ আটক করে। পরে ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আতিকুল আলম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন বলে জানা গেছে।
এদিকে ওই ঘটনাকে কেন্দ্র করে ডিএসইর আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ৫ জুলাই বানকো সিকিউরিটিজের পরিচালকদের সংশ্লিষ্ট ১০ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করে কেন্দ্রীয় ব্যাংক। যেসব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সেগুলো হলো—বানকো সিকিউরিটিজ, বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সুব্রা সিস্টেমস, সুব্রা ফ্যাশনস, বানকো পাওয়ার, বানকো এনার্জি জেনারেশন, বানকো স্মার্ট সল্যুশন, ক্লাসিক ফুড ল্যাব, অ্যামুলেট ফার্মাসিউটিক্যালস ও সামিট প্রপার্টিজ লিমিটেড।
অর্থ আত্মসাতের ঘটনার পর থেকে দুই বছর অতিবাহিত হলেও বানকো সিকিউরিটিজের কার্যক্রম বন্ধ রয়েছে। ইতিমধ্যে লিংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রতিষ্ঠানটি থেকে অন্য ব্রোকারেজ হাউজে শেয়ার স্থানান্তর করে নিয়েছেন বিনিয়োগকারীরা।
তবে যেসব বিনিয়োগকারীদের নগদ টাকা এবং শেয়ার বিক্রির টাকা আত্মসাৎ করা হয়েছে তাঁরা এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
শেয়ারনিউজ, ১০ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার




.jpg&w=50&h=35)






