ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

আল-আরাফাহ ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ এপ্রিল ২৫ ১৮:৩৮:৩০
আল-আরাফাহ ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর ১০ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ২ টাকা ১৪ পয়সা। আগের অর্থবছরে ব্যাংকটির ইপিএস ছিল ১ টাকা ৮৯ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৮ আগষ্ট। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৯ জুন।

শেয়ারনিউজ, ২৫ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে