জেনেক্স ইনফোসিসের শেয়ার কারসাজিতে হিরু গংদের গুরু পাপে লঘু শাস্তি
নিজস্ব প্রতিবেদক : গত কয়েক বছরে শেয়ারবাজারে কারসাজিতে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে আবুল খায়ের হিরুর নাম। যার সহযোগি হিসেবে তার পরিবারের সদস্যসহ অনেকে রয়েছেন। যারা বিভিন্ন সময় শেয়ারবাজারের উন্নতি করতে ও লেনদেন বাড়াতে সিরিজ ট্রেডিং করেছেন বলে শুনানিতে দাবি করেছেন বলে দাবি।
তবে জেনেক্স ইনফোসিসের শেয়ার নিয়ে আবুল খায়ের গং কোন অনিয়ম করেননি বলে কমিশনকে জানিয়েছেন। তারা স্বাভাবিক নিয়মে লেনদেন করেছেন। তাদের এই দাবি কমিশনের কাছে বিবেচনাযোগ্য হয়নি। যে কারণে জেনেক্স ইনফোসিসের শেয়ার কারসাজির দায়ে আবুল খায়ের হিরু গং চক্রকে ২০ লাখ টাকা জরিমানা করেছে কমিশন। যেখানে তারা কারসাজিতে মুনাফা করেছে ২ কোটি ৮২ লাখ টাকা।
বিভিন্ন কোম্পানির ন্যায় আবুল খায়ের চক্রটি জেনেক্স ইনফোসিসের শেয়ার নিয়ে কারসাজি করে। এই কারসাজিতে তারা ১৭ দিনের ব্যবধানে (১৬ মে - ১ জুন ২০২১) কোম্পানিটির শেয়ার দর বাড়ায় ৬৯ শতাংশ। এই দর বৃদ্ধিতে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস.এম পারভেজ তমালসহ আবুল খায়ের হিরুর সংঘবদ্ধ চক্র জড়িত বলে ডিএসইর তদন্তে বেরিয়ে এসেছে।
জেনেক্স ইনফোসিস শেয়ার কারসাজিতে আবুল খায়ের হিরুর ৯টি বিও হিসাব থেকে ২০২১ সালের ১৫ মে থেকে ১ জুন পর্যন্ত সময়ে অনেক শেয়ার লেনদেন হয়েছে। তারা ওই সময়ে জেনেক্সের মোট লেনদেনের ১১.২২ শতাংশ শেয়ার লেনদেন করেন।
ওই ১৬ মে থেকে ১ জুন পর্যন্ত সময়ে আবুল খায়ের গ্রুপ জেনেক্সের ৩৫ লাখ ৬০ হাজার ১৮৫টি শেয়ার কিনেন। বিপরীতে বিক্রি করেন ১৩ লাখ ৯৩ হাজার ৫০টি। এই বিক্রি থেকে ৯২ লাখ টাকার রিয়েলাইজড গেইন করেন। এছাড়া আনরিয়েলাইজড গেইন দাড়াঁয় ১ কোটি ৯০ লাখ টাকা।
এভাবে মুনাফা করতে গিয়ে সিরিজ ট্রেডিংয়ের মাধ্যমে আবুল খায়ের চক্রটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ এর ধারা ১৭(ই)ভি) ভঙ্গ করেছেন। এই বিষয়ে কারণ দর্শাতে ২০২২ সালের ১৩ নভেম্বর আবুল খায়ের ও তার সহযোগিদেরকে শুনানিতে তলব করা হয়। যাদের পক্ষে শুনানিতে বক্তব্য দেন আবুল খায়ের হিরু।
শুনানিতে আবুল খায়ের হিরু বলেন, ২০২১ সালের ১৬ মে থেকে ১ জুন পর্যন্ত সময়ে ৭১.২০ থেকে ৯২.৫০ টাকা দরকালীন মাত্র ১১.২২% শেয়ার লেনদেন করেছি। এটাই প্রমাণ যে আমরা ম্যানিপুলেশনের সঙ্গে জড়িত ছিলাম না। আমরা মুনাফার জন্য ওই শেয়ার লেনদেন করেছি। এছাড়া আমার জানা মতে, সক্রিয় ও সঠিক শেয়ার লেনদেনে অংশগ্রহণে ওখানে কোন অনিয়ম হয়নি।
তিনি বলেন, সব বিনিয়োগকারীর উদ্দেশ্যে থাকে রিয়েলাইজড এবং আনরিয়েলাইজড গেইন করা। আমি যতদুর বুঝি, এটা কোন অন্যায় না। কিন্তু রিপোর্ট অনুযায়ি আমার গেইন প্রধানতম অন্যায়। যদি আমি লোকসান করতাম, তাহলে সবাই খুশি হতো এবং শাস্তি পেতাম না।
তার উপস্থাপিত বক্তব্যের মধ্যেই অভিযোগ প্রমাণিত হয়েছে বলে কমিশন মনে করে। যে কারণে তার ব্যাখ্যা কমিশনের কাছে বিবেচনাযোগ্য হয়নি। এই পরিস্থিতিতে শেয়ারবাজারের উন্নয়ন, বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা রক্ষার স্বার্থে আবুল খায়ের হিরু ও তার সহযোগিদেরকে জরিমানা করা প্রয়োজন এবং সমীচীন বলে কমিশন মনে করে।
যে কারণে কমিশন আবুল খায়ের হিরু ও তার সহযোগিদেরকে ২০ লাখ টাকা জরিমানা করেছে। এই শাস্তির বিষয়ে সম্প্রতি চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছে কমিশন।
শেয়ারনিউজ, ২৫ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
