সাত সপ্তাহ পর বিনিয়োগকারীদের মূলধন ফিরেছে ৬৭৯ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক : গত ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত ৭ সপ্তাহ দেশের শেয়ারবাজারে পতন হয়েছে। প্রতি সপ্তাহশেষে বিনিয়োগকারীরা তাদের মূলধন হারিয়েছে। এতে মূলধন হারিয়ে বিনিয়োগকারীরা দিশেহারা হয়ে পড়েছে।
তবে এপ্রিলের প্রথম সপ্তাহে বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। আলোচ্য সপ্তাহে বিনিয়োগকারীদের মূলধন ফিরেছে ৬৭৯ কোটি টাকা। স্টক স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের ব্যবধানে প্রধান শেয়ারবাজার ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৬৭৯ কোটি টাকা বা ০.১০ শতাংশ। সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৯ হাজার ৯০৮ কোটি টাকায়। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৯ হাজার ২২৯ কোটি টাকা। আগের সপ্তাহের চেয়ে বিদায়ী সপ্তাহে ডিএসইর সব কটি সূচকও বেড়েছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৭.৭৯ পয়েন্ট বা ০.৩১ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ১৬৩.৩৪ পয়েন্ট বা ২.৭৫ শতাংশ। এদিকে ডিএসইএস সূচক বেড়েছে ১১.৮৭ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমেছিল ৩৮.৪৯ পয়েন্ট বা ২.৯৮ শতাংশ। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩.৮৪ পয়েন্ট বা ০.১৯ শতাংশ। তবে আগের সপ্তাহে এটি কমেছিল ৪৬.৬৩ পয়েন্ট বা ২.২৭ শতাংশ। সূচকের এই ঊর্ধ্বমুখী প্রবণতার পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ১৭৪ কোটি ২০ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৯৭৫ কোটি ৭৫ লাখ টাকা। লেনদেন বেড়েছে ১৯৮ কোটি ৪৫ লাখ টাকা। তবে প্রতি কর্মদিবসে গড় লেনদেন কমেছে ১১.৯৬ শতাংশ বা ৫৯ কোটি ১৩ লাখ টাকা। চলতি সপ্তাহের প্রতি কর্মদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৩৪ কোটি ৮০ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪৯৩ কোটি ৯৩ লাখ টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮৮টি কোম্পানির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৮টি কোম্পানির শেয়ারের দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ০.৩৬ শতাংশ ও সিএসসিএক্স সূচক ০.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ৬১৪.৪৬ পয়েন্ট ও ৯ হাজার ৯৯৩.৮৩ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক ০.৯৬ শতাংশ, সিএসই-৩০ সূচক ০.০৮ শতাংশ ও সিএসই-৫০ সূচক ০.৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৮৪.৯৩ পয়েন্টে, ১২ হাজার ৭১২.৯৪ পয়েন্টে ও ১ হাজার ১৮৯.১৪ পয়েন্টে। তবে সপ্তাহ ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৪৩ কোটি ৪৫ লাখ টাকা। সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৭২ লাখ টাকা, যা আগের সপ্তাহে হয়েছিল ৯৭ কোটি ১৭ লাখ টাকা। সপ্তাহজুড়ে সিএসইতে ৩১০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৪৮টির ও অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর।
শেয়ারনিউজ, ০৫ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- ৮৬ বার ‘স্যার’ বলেই আলোচনায় কৃষি কর্মকর্তা, ব্যাখ্যায় যা বললেন
- ভোট দিলেন না শাকিব, জানা গেল আসল কারণ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেষ পর্যন্ত বিদায় নিল তান্ত্রিকেরই দেশ
- বাংলাদেশের দুই বড় ইস্যুতে সতর্ক নজর দিল্লির
- খামেনির জানাজা ঘিরে চাঞ্চল্য, মরদেহ সংরক্ষণ নিয়ে যা জানা গেল
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বাড়লো ৫ হাজার ২১৩ কোটি টাকা
- ভাতার আবেদন নিয়ে বড় ঘোষণা, জেনে নিন পুরো প্রক্রিয়া
- আযমীকে নিয়ে সরকারের বড় ঘোষণা
- জরুরি বার্তা দিল ভারতীয় হাইকমিশন
- তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি
- ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা
- শক্তিশালী এল নিনোর সতর্কবার্তা দিল ডব্লিউএমও
- একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- শেয়ারবাজারে কাঠামোগত সংস্কারে একগুচ্ছ প্রস্তাব
- আর্থিক প্রতিবেদন প্রকাশে বড় পরিবর্তনের আভাস দিলো বিএসইসি
- শেয়ারবাজার সংস্কারে বড় পরিকল্পনা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- কুমিরের সঙ্গে মেয়রের বিয়ে, ভাইরাল সেই অদ্ভুত আয়োজন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- রোনালদোর পেনাল্টির আগে রহস্যময় উচ্চারণ
- বাবার জানাজায় যাচ্ছেন না মোজতবা খামেনি, সামনে এলো চাঞ্চল্যকর কারণ
- হলের বারান্দায় পতাকা টানিয়ে বিপাকে জাবি শিক্ষার্থী
- প্রধানমন্ত্রীর চীন সফরের পর নড়েচড়ে বসেছে ভারত
- শেষ মাসে চাঙ্গা পোশাক রপ্তানি, তবু অর্থবছরে ধাক্কা
- ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করতে ১১৬ জনের যৌথ উদ্যোগ
- জুলাই নিয়ে এমপির মন্তব্যে বিএনপি-এনসিপি মুখোমুখি
- মুক্তির পথে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
- মোদি-তাকাইচির 'ভাই-বোন' সম্পর্কের বার্তা
- স্কুলে না গিয়ে শিশুদের রাত জেগে খেলা দেখার আহ্বান
- খামেনির জানাজায় অংশ নিতে তেহরান গেলেন যারা
- মুখোমুখি দুই প্যানেল—শিল্পী সমিতিতে উত্তেজনার পারদ চরমে
- পাকিস্তানি শুনেই খাবার ফিরিয়ে নিলেন ভারতীয় লেখিকা
- ৯৯৯-এ মায়ের ফোনেই ধরা পড়ল ভয়ংকর সৎবাবা
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- নতুন আইন: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা
- এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ
- তালিকাভুক্ত তিন কোম্পানির শীর্ষ পদে নতুন নিয়োগ
- ৮ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ঋণমান প্রকাশ
- সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ
- জুলাই নিয়ে পোস্টে সমালোচনায় শাওন, পরে দিলেন ব্যাখ্যা
- সূচকে সাময়িক সংশোধন, উচ্চতায় ফেরার আশা বাজারসংশ্লিষ্টদের
- নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ মন্ত্রী
- ০২ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০২ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
- দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- ব্যাংকের ঋণ-আমানত সুদের ব্যবধান বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- বাতিল হতে পারে ১,০০০ ও ৫০০ টাকার নোট
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা










