শেয়ার কারসাজির দায়ে দুই বিনিয়োগকারীর ৫৫ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে এজি মাহমুদ ও মো: সাইফ উল্লাহ নামে দুই বিনিয়োগকারীর ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে এজি মাহমুদকে ২৫ লাখ টাকা ও মোঃ সাইফ উল্লাহকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি এই দুই বিনিয়োগকারীকে জরিমানা করেছে। গত দেড় বছরের ব্যবধানে তাদেরকে দ্বিতীয়বারের মতো শেয়ার কারসাজির দায়ে জরিমানা করলো।
কমিশনের তদন্তে দেখা গেছে, এজি মাহমুদ ও মো: সাইফ উল্লাহ ইনডেক্স এগ্রোর শেয়ার নিয়ে কারসাজিতে নিয়োজিত ছিলেন। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে তাদের জরিমানা করা হয়। কারণ তারা উভয়ই কোম্পানিটির শেয়ার লেনদেন করে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে।
তবে এজি মাহমুদ ও মোঃ সাইফ উল্লাহ কিভাবে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ার কারসাজি করেছেন তা প্রকাশ করেনি কমিশন।
এর আগে ২০২২ সালের অক্টোবরে ন্যাশনাল ফিড মিলের শেয়ার নিয়ে কারসাজির জন্য এজি মাহমুদ এবং মোঃ সাইফ উল্লাহকে জরিমানা করেছিল বিএসইসি। তখন এজি মাহমুদকে ৩ কোটি টাকা এবং মোঃ সাইফ উল্লাহকে ৮৫ লাখ টাকা জরিমানা করেছিল।
এছাড়া, সাফকো স্পিনিংয়ের শেয়ার কারসাজির জন্যও সাইফ উল্লাহকে ২৫ লাখ টাকা জরিমানা করেছিল কমিশন।
এর আগে কমিশন এজি মাহমুদ, সাইফ উল্লাহ, কাজী সাদিয়া হাসান এবং ডিআইটি কো-অপারেটিভ লিমিটেডসহ চারজনকে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার কারসাজির জন্য ২ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করেছিল। যদিও ওই চার বিনিয়োগকারী কোম্পানিটির শেয়ার লেনদেন করে প্রায় ৫ কোটি টাকা লাভ করেছিল বলে বিএসইসির তদন্তে উঠে এসেছে।
২০০০ সালে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কার্যক্রম শুরু করে। পোল্ট্রি এবং ফিশ ফিড প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহের পাশাপাশি ভবন নির্মাণ এবং অন্যান্য সিভিল কাজ সম্পাদনের জন্য প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২০২১ সালে শেয়ারবাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করেছে।
কোম্পানিটি কাঁচামাল সংরক্ষণের ক্ষমতা ১৬ হাজার টন বাড়ানোর জন্য প্রায় ১৪ কোটি টাকা বিনিয়োগ করেছে। ময়মনসিংহের ভালুকায় ফিড মিল বিভাগে স্বয়ংক্রিয় লোডিং এবং আনলোডিং সুবিধা সহ কোম্পানিটি দুটি সাইলো স্থাপন করেছে – প্রতিটির ধারণক্ষমতা ৪ হাজার টন। কোম্পানিটির ২৬ হাজার টন ধারণক্ষমতা সহ পাঁচটি স্বয়ংক্রিয় স্টোরেজ সুবিধা রয়েছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তাদের আইপিও তহবিলের ৯ কোটি টাকা অব্যয় রয়ে গেছে। প্রতিষ্ঠানটি বাকি অর্থ ভবন নির্মাণ ও যন্ত্রপাতি ক্রয় করতে ব্যয় করবে। কোম্পানির এই আইপিও তহবিল ২০২৩সালের আগস্টে ব্যবহার করার কথা ছিল। তবে কোম্পানিটি আইপিও তহবিল সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারেনি।
সর্বশেষ ২০২৩ সালে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এর আগে ২০২১ সালে শেয়ারবাজারে আসার প্রথম বছর দিয়েছিল ২৫ শতাংশ ক্যাশ ও ২০২২ সালে ১০ শতাংশ ক্যাাশ ডিভিডেন্ড।
চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ টাকা ২২ পয়সা।
শেয়ারনিউজ, ২৯ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


