অবস্থান সুদৃঢ় করতে বাটা সু’র দ্বিমুখী কৌশল
নিজস্ব প্রতিবেদক : ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মোকাবিলা ও বাংলাদেশের বাজারে অবস্থান দৃঢ় করতে বহুজানিতক কোম্পানি বাটা সু দ্বিমুখী কৌশল হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সন্দীপ কাটারিয়া।
বাংলাদেশ সফরকালে সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সন্দীপ কাটারিয়া তার প্রতিষ্ঠানের এসব কৌশল নিয়ে আলোচনা করেন।
প্রথম কৌশলটির বিষয়ে তিনি বলেন, বাটার নজর এখন ৫০০ টাকার কম মূল্যের পণ্য উৎপাদনের দিকে। গ্রাহকদের কাছে তাদের বাজেটের মধ্যে বিপুল পণ্যের সমারোহ তুলে ধরাই এর উদ্দেশ্য।
কাটারিয়া বলেন, 'আমরা প্রায় এক হাজার নতুন আইটেম বাজারে ছেড়েছি। এগুলোর কোয়ালিটি ও ডিজাইনও ভিন্ন। যাতে গ্রাহক তার পছন্দসই পণ্যটি বেছে নিতে পারেন।'
দ্বিতীয় কৌশলটির বিষয়ে তিনি বলেন, কোয়ালিটি, প্রযুক্তি ও ডিজাইনের যে ধারা এখন বিশ্বে চলছে, সেটি সরাসরি বাংলাদেশি গ্রাহকদের কাছে নিয়ে আসা। যাতে করে পছন্দের পণ্য কিনতে তাদের আর দেশের বাইরে যেতে না হয়।
বাংলাদেশ বাটার বিশ্বের শীর্ষ ১০টি বাজারের একটি বলে উল্লেখ করেন কাটারিয়া। তিনি বাংলাদেশকে ফুটওয়্যার শিল্পের জন্য একটি সম্ভাব্য বৈশ্বিক উৎস কেন্দ্র হিসেবে মনে করেন।
কাটারিয়া বলেন, 'বিশ্বব্যাপী আমাদের অগ্রাধিকার অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করতে আমরা বাংলাদেশকে গত কয়েক বছরের তুলনায় আরও দ্রুতগতিতে এগিয়ে যেতে দেখতে চাই।'
তিনি আরও বলেন, 'যদি দেশের জিডিপি ৬ শতাংশ বা ৭ শতাংশ হারে বৃদ্ধি পায়, তাহলে আমাদের জিডিপির চেয়ে ৫০ শতাংশ বেশি প্রবৃদ্ধির দিকে নজর দেওয়া উচিত।'
বাংলাদেশে বাটার যাত্রা
স্বাধীনতার প্রায় এক দশক আগে ১৯৬২ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে বাটা। স্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতার বিষয়টি স্বীকার করে বাটা সু’র সিইও বলেন, 'বাটা এই ধরনের প্রতিযোগিতা স্বাগত জানায়, যা আমাদের বাজারে আরও ভালো করার জন্য উদ্বুদ্ধ করে।'
কাটারিয়া জানান, তার প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক মূল্যে গ্রাহকদের সামনে কোয়ালিটিসম্পন্ন পণ্য তুলে ধরার মাধ্যমে সবসময়ই অন্যদের চেয়ে বাজারে এগিয়ে থাকার চেষ্টা করে।
তিনি বলেন, 'আমরা আমাদের বহুজাতিক দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন মূল্য ও ডিজাইনের জুতা তৈরির মধ্য দিয়ে বর্তমান বৈশ্বিক ধারাকে গ্রাহকের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এসব জুতার উৎপাদন বাংলাদেশেই হচ্ছে।'
৮৫ শতাংশ পণ্য স্থানীয়ভাবে তৈরি
বাটার প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, স্থানীয়ভাবে মোট পণ্যের ৮৫ শতাংশই প্রতিষ্ঠানটি তার নিজের কারখানায় উৎপাদন করছে।
তিনি বলেন, 'কৌশলগতভাবে স্থানীয় উৎস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ শুধু বাংলাদেশের জন্যই নয়, এর মধ্য দিয়ে বিশ্বজুড়ে আরও কিছু অংশীদার প্রকৃতপক্ষে আমাদের উৎস অংশীদার হয়ে উঠতে পারে।'
তিনি বলেন, ''বাটা সবসময়ই তার প্রযুক্তির উৎকর্ষের বিষয়টিকে গুরুত্ব দেয়। আমরা সম্প্রতি আমাদের কারখানায় নতুন প্রযুক্তি চালু করেছি, বিশেষ করে 'ফ্লোটস' ব্র্যান্ডের যে জুতাগুলো দেখেছেন সেগুলোর জন্য।''
তিনি আরও বলেন, 'জুতা তৈরির কাঁচামালের প্রায় ৫০ শতাংশ পুনর্ব্যবহার করা জুতাগুলো থেকেই আসে। আমাদের নিজস্ব কারখানাগুলোতে যখন ব্যবহারযোগ্য নয় এমন কোনো পণ্য থাকে, তখন সেগুলো ফেলে না দিয়ে আমরা পুনর্ব্যবহার করি। এটি একদিকে যেমন প্লাস্টিকের ব্যবহার কমাতে সহায়তা করছে, অন্যদিকে পরিবেশবান্ধবও।'
বাটার সিইও বলেন, বাটা সু’র কারখানার ছাদে সৌরবিদ্যুৎ বসানো হয়েছে। সামনে এগিয়ে যেতে বাটা আরও নতুন নতুন পণ্য বাজারে আনার দিকে বেশি নজর দিচ্ছে বলেও জানান তিনি।
শেয়ারনিউজ, ২৮ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা









