নতুন যুগে পদার্পণ করল সিঙ্গার বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ ৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার ব্যয়ে কারখানা স্থাপন করেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ৮৫৮ কোটি টাকা। কারখানাটি এখন পণ্য উৎপাদনের জন্য প্রস্তুত। এই কারখানায় চার হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে। সিঙ্গারের লক্ষ্য, ৯০ শতাংশের বেশি পণ্য দেশেই উৎপাদন করা।
গৃহস্থালিতে ব্যবহার্য ইলেকট্রনিক পণ্যসামগ্রীর অন্যতম প্রতিষ্ঠানটি ভোক্তাদের বৈশ্বিক অভিজ্ঞতা দিতে প্রথমবারের মতো ‘সিঙ্গার বেকো কনসেপ্ট স্টোর’ চালু করেছে, যেখানে রয়েছে কেনার আগে পণ্য ব্যবহার করে দেখার সুযোগ। এভাবে একটি রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশে সিঙ্গারের কার্যক্রমে রূপান্তর ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই রূপকল্পের নাম দেওয়া হয়েছে ‘ট্রান্সফর্ম ফর গ্রোথ’ বা ‘উন্নতির লক্ষ্যে রূপান্তর’।
রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিঙ্গারের অন্যতম মালিক আর্চেলিকের চিফ কমার্শিয়াল অফিসার জেমাল জান ডিনচার। তিনিসহ সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এইচ এম ফাইরোজ ও আর্চেলিকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বিপণন পরিচালক হান্দান আব্দুর রহমানোউলু বাংলাদেশে সিঙ্গারের রূপান্তর-উদ্যোগ তথা রূপকল্প ঘোষণা করেন।
সিঙ্গারের ৫৭ শতাংশ শেয়ারের মালিক আর্চেলিক। তাঁরা বলেন, বাংলাদেশ দ্রুত বিকাশমান অর্থনীতির দেশ। এ দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। তাই এই দেশে কারখানা করা হয়েছে। পাশাপাশি এ অঞ্চলে পণ্য সরবরাহে বাংলাদেশকে হাব বা কেন্দ্র বানাতে চায় সিঙ্গার।
এদিকে রূপান্তরের অংশ হিসেবে সিঙ্গার বাংলাদেশের প্রধান কার্যালয় ঢাকার গুলশান ২-এ স্থানান্তর করা হয়েছে। তুর্কি স্থপতিদের দ্বারা ডিজাইন করা এই কার্যালয় কর্মীদের বিশ্বমানের কর্মক্ষেত্র ও সুযোগ-সুবিধা প্রদান করবে বলে জানানো হয়।
সিঙ্গারের পরিবর্তন সম্পর্কে আর্চেলিকের চিফ কমার্শিয়াল অফিসার জেমাল জান ডিনচার বলেন, ‘সিঙ্গারকে বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা কিছু উল্লেখযোগ্য উদ্যোগ নিয়ে ধীরে ধীরে ব্যবসায়িক কার্যক্রমে পরিবর্তন করছি। সিঙ্গার বাংলাদেশের যাত্রায় ‘‘উন্নতির লক্ষ্যে রূপান্তর” শীর্ষক স্লোগান চালু করা একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। নতুন কনসেপ্ট স্টোর, নতুন করপোরেট অফিস এবং আমাদের কারখানায় বিনিয়োগ এই পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ। ভবিষ্যতেও উদ্ভাবনী শক্তি, গ্রাহকদের সন্তুষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’
আর্চেলিকের চিফ কমার্শিয়াল অফিসার জেমাল জান ডিনচার ও সিঙ্গার বাংলাদেশের এমডি এম এইচ এম ফাইরোজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃহস্পতিবার রাজধানীর গুলশান-১–এ ‘সিঙ্গার বেকো কনসেপ্ট স্টোর’ উদ্বোধন করেনআর্চেলিকের চিফ কমার্শিয়াল অফিসার জেমাল জান ডিনচার ও সিঙ্গার বাংলাদেশের এমডি এম এইচ এম ফাইরোজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃহস্পতিবার রাজধানীর গুলশান-১–এ ‘সিঙ্গার বেকো কনসেপ্ট স্টোর’ উদ্বোধন করেনছবি: প্রথম আলোচালু হলো প্রথম কনসেপ্ট স্টোর
কেনার আগেই মিলবে পণ্য ব্যবহারের সুযোগ। এরপর ফলাফল বিবেচনা করে ভোক্তা সিদ্ধান্ত নেবেন। ভোক্তাদের এমন বৈশ্বিক অভিজ্ঞতা দিতে বাংলাদেশে প্রথমবারের মতো কনসেপ্ট স্টোর চালু করেছে গৃহস্থালিতে ব্যবহার্য ইলেকট্রনিক পণ্যসামগ্রীর অন্যতম ব্র্যান্ড সিঙ্গার বেকো।
আর্চেলিকের চিফ কমার্শিয়াল অফিসার জেমাল জান ডিনচার, সিঙ্গার বাংলাদেশের এমডি এম এইচ এম ফাইরোজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার এই কনসেপ্ট স্টোর উদ্বোধন করেন। উদ্বোধনের পরই স্টোরটি ভোক্তাদের জন্য খুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আর্চেলিকের চিফ কমার্শিয়াল অফিসার জেমাল জান ডিনচার সাংবাদিকদের বলেন, এমন কনসেপ্ট স্টোর তুরস্কের ইস্তাম্বুলসহ বড় বড় শহরে রয়েছে। বাংলাদেশের ক্রেতারাও এখন একই অভিজ্ঞতা নিতে পারবেন।
অনুষ্ঠানে জানানো হয়, সিঙ্গার-বেকো হলো ইউরোপের শীর্ষ তিন ব্র্যান্ডের একটি। কনসেপ্ট স্টোরে রয়েছে সিঙ্গার ও বেকো ব্র্যান্ডের অধীন গৃহস্থালিতে ব্যবহার্য বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী ও ব্যক্তিগত ব্যবহারের পণ্যের পৃথক জোন।
কনসেপ্ট স্টোরটি ঘুরে দেখা যায়, কনসেপ্ট স্টোরের একদিকে রয়েছে অত্যাধুনিক রেফ্রিজারেটর থেকে টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন ইত্যাদি; অন্যদিকে রয়েছে ওভেন, সেলাই মেশিন ও অন্যান্য ব্যক্তিগত ব্যবহারের পণ্যসামগ্রী। এসব পণ্য কেনার আগে ব্যবহার করে দেখার সুযোগ রয়েছে।
সিঙ্গার বাংলাদেশের এমডি এম এইচ এম ফাইরোজ বলেন, ভোক্তারা অভিজ্ঞতা নিয়ে পণ্য কিনবেন, এটা দেশের জন্য নতুন সুবিধা। নতুন প্রজন্ম আগে জানতে চায়, পণ্য-সেবার মান কেমন? এই কনসেপ্ট স্টোর সেই চাহিদা পূরণ করবে।
সিঙ্গার বাংলাদেশের ৫৭ শতাংশ শেয়ারের মালিক হলো আর্চেলিক। এটি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। সিঙ্গার বাংলাদেশের ৪৬৩টি খুচরা পণ্য বিপণনকেন্দ্র এবং এক হাজারের বেশি ডিলার রয়েছে। সিঙ্গার ১৯০৫ সালে এই অঞ্চলে ব্যবসা শুরু করে। বর্তমানে কোম্পানিটি সিঙ্গার, বেকোসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বাজারজাত করছে।
শেয়ারনিউজ, ২৩ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা









