বিদেশি বিনিয়োগ পেতে বাড়াতে হবে ঋণমান
নিজস্ব প্রতিবেদক : দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে হলে কোম্পানির ঋণমান সন্তোষজনক হিসেবে গড়ে তুলতে হবে। ঋণমান উন্নয়নে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। ঋণমান কম থাকার কারণে অনেক বিদেশি উদ্যোক্তারা বিনিয়োগে আস্থা হারায়। ফলে কাঙ্ক্ষিত এফডিআই অর্জন করা সম্ভব হয়ে উঠে না।
বিনিয়োগ-সংক্রান্ত এক সেমিনার সোমবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসব পর্যবেক্ষণ তুলে ধরেন দেশি-বিদেশি উদ্যোক্তারা।
‘বাংলাদেশে বেসরকারি বিনিয়োগের অনুঘটক হিসেবে বিনিয়োগ নীতি কাঠামো শক্তিশালীকরণ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বিদেশি উদ্যোক্তাদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)।
তারা জানান, দেশের বাণিজ্যনীতি আরও উন্মুক্ত হওয়া প্রয়োজন। এছাড়া ব্যবসায় পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট সব ক্ষেত্রে সংস্কার উদ্যোগ নেওয়া এবং চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে হবে। সংস্কারে সহজ ব্যবসায় পরিবেশ দাঁড়ালে দুর্নীতিও কমবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন। সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সভাপতি মায়ং হু লি, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ। এফআইসিসির পরিচালক এবং এইচএসবিসি ব্যাংকের প্রধান নির্বাহী মাহবুব উর রহমান সেমিনার সঞ্চালনা করেন।
বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন বলেন, বিদেশি উদ্যোক্তাদের জন্য নিরাপদ মুনাফার সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য হতে পারে বাংলাদেশ। অনুকূল বিনিয়োগ পরিবেশের জন্য ভূমি সংস্কারসহ অনেক উন্নয়নমূলক কার্যক্রম হাতে নিয়েছে সরকার। বিদ্যুৎসহ সব সেবা ও অবকাঠামো এখন সহজলভ্য। ১৭ কোটি মানুষের অভ্যন্তরীণ বাজারও এখন অনেক বড়। অনুকূল সব নীতি সহায়তা দিচ্ছে সরকার।
আলোচনায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং বলেন, কোনো দেশে বিনিয়োগ করার আগে উদ্যোক্তারা ওই দেশের ঋণমানের চিত্র আগে দেখেন। নিম্ন ঋণমানকে দুর্বলতা হিসেবে দেখে থাকেন তারা। এফডিআই পেতে বাংলাদেশের ঋণমান বাড়াতে হবে। ঋণমান উন্নয়নে অনুকূল পরিবেশ তৈরির পাশাপাশি আন্তর্জাতিক ঋণমান যাচাই প্রতিষ্ঠানগুলোকে তা জানাতে হবে। তিনি বলেন, ব্যবসায় পরিবেশ আরও বেশি উন্মুক্ত এবং সংস্কারমূলক হওয়া প্রয়োজন। দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, এডিবির সদস্য সব দেশেই কিছু দুর্নীতি হয়ে থাকে। বিশেষ করে ক্রয় প্রক্রিয়াতেই দুর্নীতি বেশি হয়ে থাকে। ক্রয় প্রক্রিয়া এবং বিভিন্ন ধরনের সেবা ডিজিটালাইজ হলে দুর্নীতি কমবে।
প্রসঙ্গত, গত মে মাসে বাংলাদেশের ঋণমান এক ধাপ কমিয়ে বিএ-৩ থেকে বিএ-১ এ নামিয়ে আনে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান মুডিস। গত ১৫ ডিসেম্বর অন্য সংস্থা ফিচ রেটিংও ঋণমান নেতিবাচক বহাল রাখে।
এর আগে গত সেপ্টেম্বরে তারা বাংলাদেশের ঋণমান ‘স্থিতিশীল’ থেকে ‘নেতিবাচক’-এ নামিয়ে আনে। যদিও সম্প্রতি বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাকে ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ রেটিং দিয়েছে সংস্থাটি। এতে বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের কিছুটা হলেও আস্থা বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।
শেয়ারনিউজ ১২ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক




.jpg&w=50&h=35)



.jpg&w=50&h=35)
